অতিরিক্ত লোভে কার্যধ্বংস!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার কাছে মনে হয় যে আমাদের জীবনের সবচেয়ে বেশি লস বা সবচেয়ে বেশি ক্ষতি যদি আমরা করে থাকি। সেটা হচ্ছে লোভ এর কারণে। আসলে আমরা আমাদের কাজ করার আগে একটা একরকম এর মাইন্ড সেট নিয়ে সেই কাজে ঢুকে। কিন্তু কাজে ঢোকার পর দেখা যায় যে সেই মাইন্ড সেট আমরা আসলে বদলিয়ে ফেলছি বা সেই মাইন্ড সেট আসলে আমরা সেভাবে আর রক্ষা করতে পারছি না। এটা খুব ভালো কোনো বিষয় নয়। কারণ আমরা যখন আসলে আমাদের ওই মানসিকতাকে ধরে রাখতে পারি না, তখন বাধে বিপর্যয়। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি। সেটা হচ্ছে আসলে আমরা যখন আমাদের মানসিক বিষয়টাকে স্থির রাখতে পারি না এবং আমরা আমাদের ওই লোভের সাথে ভেসে যাই। তখন আসলে আমাদের ধ্বংসের পর্ব শুরু হয়।
কারন আমরা যখন কোনো কাজ শুরু করি। তখন হয়তোবা আমাদের তেমন কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু একটা সময় পরে গিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা কিছুটা বাড়ে খুব স্বাভাবিক সেটা। কারণ আমরা যখন পরিশ্রম করবো ঠিক একই ভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা এসব বাড়বে খুব স্বাভাবিক একটা বিষয়।এতো বেশি উপরে চলে যায় যে সেটাকে আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না আর আমরা যখন মানুষ হিসেবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। তখন সেটা ই আমাদের আসল ডাউন ফল। আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা অনেক বড় একটা ব্যাপার এবং আমার মনে হয় যে আমাদের জীবনের সবচেয়ে বড় বিষয়টাই হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে। কারণ পৃথিবীতে অনেক কিছুই রয়েছে।
খুব সহজে যেমন বড়লোক হয়ে যাওয়া যায় ঠিক একইভাবে কষ্ট করেও বড়লোক হওয়া যায় বা কোনো কিছু করা যায়। তো সেই বিষয়ে যদি আমি বলি তাহলে দেখা যায় যে একটা বিষয় যখন আমরা করি বা একটা ব্যাপার যখন আমরা ঘটাই। তখন সেটাকে আসলে তেমনভাবে আমরা দেখতে চাই না যেভাবে দেখা উচিত। অর্থাৎ আমাদের মধ্যে একটা লোক কাজ করে আর এটা আমি সবসময় দেখেছি যে অতিরিক্ত লোভে আসলে কার্য ধ্বংস হয়। কারণ আমরা যখন কোনো কাজ করতে গিয়ে অতিরিক্ত লোক করে ফেলি। তখন আমাদের ওই কাজের দিক থেকে কন্সেন্ট্রেশন টা সরে গিয়ে আমাদের কন্সেন্ট্রেশন টা ঢুকে যায় একেবারে ওই লোভের ভিতরে। আর এখানে আসলে আমাদের সবকিছু নষ্ট হয় এবং আমরা যথারীতি ধ্বংসের পথে পা বাড়াই।

