ব্লেইম গেইম!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা ব্যাপার কি আসলে আমরা অনেক সময় মনে করি যে কোনো একটা ঘটনায় অন্য মানুষকে ব্লেইম করতে পারলেই যেনো আমরা জাস্ট জিতে গেলাম।আসলে নিজের ভুলটা পাশ কাটিয়ে অন্যের ওপর দোষ চাপিয়ে দেওয়া অনেক সহজ।তো তখন মনে হয় যে আমি তো আমার কথাটা পরিষ্কার করে বলেছি,সামনের মানুষটা চুপ করে গেছে।তাহলে নিশ্চয়ই দোষটা তার। কিন্তু বাস্তবতা সবসময় এমন না।আর আমাদের সামনে থাকা মানুষটা আমাদের ব্লেইম শুনে চুপ হয়ে যাচ্ছে মানেই যে সে দোষী এমনটা ভাবার কোনো কারণ নেই।অনেক সময় মানুষ আসলে অদরকারি তর্কে যেতে চায় না।সে হয়তো বুঝতে পারছে যে যতো কথাই বলুক সামনের মানুষটা নিজের কথাই ঠিক মনে করবে।তো তাই নিজের সময় মানসিক শান্তি আর সম্পর্কের কথা চিন্তা করে সে চুপ করে যাচ্ছে।আর এই চুপ থাকাটাকে নিজের জয়ের প্রমাণ মনে করা আসলে ভুল।
মানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে তর্কে কাউকে চুপ করিয়ে দেওয়া আর আসলেই নিজের কথা প্রমাণ করা এক জিনিস না।অনেক সময় আমরা জোরে কথা বলে বারবার ব্লেইম করে বা সামনের মানুষটার কথা শেষ করতে না দিয়ে পরিস্থিতিটা নিজের পক্ষে নিয়ে আসি।তো তখন হয়তো অন্য মানুষটা আর কথা বলে না।কিন্তু তার মানে এই না যে আমাদের কথাই সত্যি হয়ে গেলো বরং বারবার অন্যকে ব্লেইম করার অভ্যাস আমাদের ব্যক্তিত্বের ওপর খারাপ প্রভাব ফেলে।কারণ এতে ধীরে ধীরে নিজের ভুল দেখার ক্ষমতাটা কমে যায়।কোনো সমস্যা হলেই আমরা ভাবতে শুরু করি যে নিশ্চয়ই অন্য কারও কারণে এটা হয়েছে।আসলে নিজের আচরণ,নিজের সিদ্ধান্ত বা নিজের কথার প্রভাব নিয়ে আর ভাবতে চাই না।এভাবে চলতে থাকলে একসময় নিজের ভুল স্বীকার করাটাই কঠিন হয়ে যায়।আর সেকেন্ড প্রব্লেম হচ্ছে মানুষ আমাদের সঙ্গে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলতে পারে।কারণ কেউ যদি বারবার দেখে যে নিজের কথা বললেই তাকে ব্লেইম করা হবে।তাহলে সে একসময় চুপ থাকাকেই সহজ মনে করবে। বাইরে থেকে সম্পর্কটা ঠিক মনে হলেও ভেতরে ভেতরে দূরত্ব তৈরি হতে পারে।তখন আমরা হয়তো ভাববো যে মানুষটা কিছু বলে না।তাই আমার কথাই ঠিক।অথচ সত্যিটা হতে পারে সে শুধু অশান্তি এড়িয়ে চলছে।
মানে সব কথায় জিততেইইই হবে এমন কোনো নিয়ম নেই।কিছু কিছু জায়গায় নিজের ভুল বুঝতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ।কেউ আমার সঙ্গে দ্বিমত করলেই তাকে দোষী ভাবার আগে তার কথাটাও শোনা দরকার।হয়তো তার কথার মধ্যেও এমন কিছু আছে, যেটা আমার নিজের আচরণ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।আর আমাদের ব্যক্তিত্ব আসলে শুধু আমরা কতোটা জোর দিয়ে নিজের কথা বলতে পারি, সেটা দিয়ে তৈরি হয় না।আমরা ভুল হলে কতটা স্বীকার করতে পারি,অন্যের কথা কতটা শুনতে পারি আর অপ্রয়োজনীয় তর্ক থেকে কতটা দূরে থাকতে পারি সেগুলোও ব্যক্তিত্বের পার্ট।তাই কেউ আমার ব্লেইমের পর চুপ করে গেলেই নিজেকে বিজয়ী ভাবার দরকার নেই।হতে পারে সে শুধু আমার সঙ্গে অদরকারি তর্ক করতে চায়নি।আর নিজের কথাকে সবসময় জেতানোর চেষ্টা না করে যদি একটু থেমে ভাবি।তাহলে হয়তো বুঝতে পারবো যে সব জায়গায় অন্যের দোষ খুঁজে পাওয়া যায় না।অনেক সময় নিজের আচরণটাও একবার দেখা দরকার।

