অবিশ্বাস্য!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে কি মাঝেমধ্যে আমাদের চারপাশের মানুষের এমন এমন কিছু কাজের কথা শুনি যেটা আসলে শুনলে বিশ্বাসই হয় না।কারণ মানুষটাকে দেখলে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষগুলোর একজন। খুব সুন্দরভাবে কথা বলে বা সবার সঙ্গে ভালো ব্যবহার করে মানে এমন একটা ভাব নিয়ে চলে যেনো কারো ক্ষতি করার চিন্তাও তার মাথায় আসতে পারে না।কিন্তু পরে যখন তার কোনো কাজের কথা জানা যায় যায় তখন সত্যিই অবাক হতে হয়।কারণ তার কাজের সঙ্গে বাইরে থেকে দেখা মানুষটার কোনো মিলই পাওয়া যায় না।আসলে মানুষের একটা বড় দিক আমরা বাইরে থেকেই দেখি।কেউ কীভাবে কথা বলে,কীভাবে মানুষের সঙ্গে মিশে,কীভাবে সবার সামনে নিজেকে প্রকাশ করে এগুলো দেখে আমরা একটা ধারণা তৈরি করি।কিন্তু একজন মানুষ একা থাকলে কেমন, সুযোগ পেলে কী করে,নিজের স্বার্থের জন্য কতোটা নিচে নামতে পারে এসব বাইরে থেকে বোঝা অনেক কঠিন।তো তাই শুধু ভালো ব্যবহার দেখেই কাউকে পুরোপুরি ভালো মানুষ ধরে নেওয়াটা সবসময় ঠিক না।
অনেক মানুষ আছে যারা সবার সামনে খুব ভালো থাকার চেষ্টা করে।ওদের কথা শুনলে মনে হয় যে ওরা বুঝি কারো ক্ষতি করতেই পারে না।কিন্তু আড়ালে গিয়ে ওরাই হয়তো অন্যের ক্ষতি করছে,মিথ্যা বলছে,কারো বিশ্বাস ভাঙছে বা নিজের স্বার্থের জন্য অন্য মানুষকে ব্যবহার করছে।মানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এসব কাজ করার পরও তারা এমনভাবে স্বাভাবিক থাকে যেন কিছুই হয়নি।আবার অনেক সময় আমরা কারো সম্পর্কে ভালো ধারণা তৈরি করে ফেলি বলে তার খারাপ দিকগুলো বিশ্বাস করতেও চাই না।মানেবপরিচিত কেউ যদি কোনো মানুষের খারাপ কাজের কথা বলে তখন মনে হয় হয়তো ভুল শুনেছি।কারণ আমাদের চোখে মানুষটা তো এমন না।কিন্তু আসলে একটা মানুষকে আমরা যতোটা চিনি বলে মনে করি যে অনেক সময় তার থেকেও অনেক কম চিনি।আর মানুষের কিছু দিক শুধু সময়ের সঙ্গে প্রকাশ পায়।বিশেষ করে যখন তার সামনে কোনো সুযোগ আসেবযখন নিজের স্বার্থ জড়িয়ে যায় যখন কেউ তাকে বাধা দেয়।তখন তার আসল মানসিকতা অনেকটাই বোঝা যায়।ভালো সময়ে ভালো ব্যবহার করা খুব কঠিন কিছু না।কিন্তু নিজের সুবিধা না থাকলেও অন্যের সঙ্গে ভালো থাকা,অন্যের ক্ষতি করার সুযোগ পেয়েও সেটা না করা,ভুল করলে সেটা স্বীকার করা এগুলোই আসলে একজন মানুষের চরিত্র সম্পর্কে অনেক বেশি ধারণা দেয়।
তাই এখন আমার মনে হয় যে কাউকে শুধু তার কথাবার্তা বা বাইরের আচরণ দেখে বিচার করা ঠিক না।আবার কারো সম্পর্কে খারাপ কিছু শুনলেই সেটাও সঙ্গে সঙ্গে বিশ্বাস করা উচিত না।আগে বিষয়টা বুঝতে হবে সত্যিটা কী সেটা দেখতে হবে।কারণ যেমন ভালো চেহারা বা ভালো ব্যবহার সবসময় ভালো মানুষ হওয়ার প্রমাণ নানতেমন কারো সম্পর্কে শোনা কথাও সবসময় সত্যি নাও হতে পারে।সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষকে চিনতে সময় লাগে।অনেক বছর পরিচিত থাকার পরও কারো এমন একটা দিক সামনে আসতে পারে যেটা আগে কখনো দেখিনি। তখন অবাক লাগাটাই স্বাভাবিক।তাই কাউকে নিয়ে খুব দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে সময়কে নিজের কাজ করতে দেওয়া ভালো।কারণ মানুষ আসলে কথায় যতটা প্রকাশ পায় তার চেয়ে অনেক বেশি প্রকাশ পায় তার কাজের মাধ্যমে।আর সেই কাজও অনেক সময় সবাইকে সামনে রেখে করা হয় না।তাই কাউকে বুঝতে হলে শুধু তার সামনে থাকা মানুষটাকে না তার কাজ আর আচরণের ধারাবাহিকতাকেও দেখতে হয়।

