সবজান্তা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি যারা সবসময় নিজেকে একদম সবজান্তা সমসের মনে করে।মানে মানে এরা সব জানে,সব বুঝে,সব বিষয়ে এদেরই সবচেয়ে বেশি ধারণা আছে আর অন্য কেউ যেনো কিছুই জানে না।কারো সাথে কোনো বিষয়ে কথা বললেও এরা এমনভাবে কথা বলবে যেনো ওই বিষয়টা নিয়ে পৃথিবীতে এদের চেয়ে বেশি আর কেউ জানেই না। আমি বুঝি না এদের এই মেন্টালিটি কেনো তৈরি হয়।আর আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগে যখন কেউ নিজের অজানা বিষয়ও স্বীকার করতে চায় না।আমরা সবাই কোনো না কোনো বিষয়ে কম জানি। এমন কোনো মানুষ নেই যে পৃথিবীর সবকিছু জানে।একজন হয়তো পড়ালেখায় ভালো।আরেকজন কোনো কাজের বিষয়ে বেশি জানে,অন্য কেউ জীবনের অভিজ্ঞতায় এগিয়ে।প্রত্যেক মানুষেরই নিজের নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা আছে।তাই অন্য মানুষ কিছু জানে না।এমন ভাবাটা আসলে খুবই অদ্ভুত।আসলে কিছু মানুষকে দেখেছি জানেন মানে এরা কারো কাছ থেকে কোনো কথা শুনলেই আগে সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করে।আর কথাটা সত্যি কিনা সেটা বোঝার আগেই বলে বসবে যে আমি তো বাবা এগুলো আগে থেকেই জানি!!হাহাহ!আবার কোনো বিষয়ে তাদের ধারণা না থাকলেও এমনভাবে কথা বলবে যেনো এরা সেই বিষয় নিয়ে অনেক বছর ধরে কাজ করছে।
আসলে আমার কি মনে হয় জানেন এই ধরনের মেন্টালিটির একটা বড় সমস্যা হচ্ছে মানুষ নিজের অজানাকে স্বীকার করতে পারে না।হয়তো তারা মনে করে,কোনো কিছু না জানলে অন্যরা তাদের কম গুরুত্বপূর্ণ ভাববে।তাই সব বিষয়ে জানে এমন একটা ভাব ধরে রাখে।অথচ আমার কাছে কোনো কিছু না জানা মোটেও লজ্জার বিষয় না।আমি এটা জানি না বলতে পারাটাও এনাফ গুড ভালো হেভিট অনেক জায়গায়!
আর সত্যি বলতে কি যারা অনেক কিছু জানে তারা সাধারণত সবসময় নিজেদের জ্ঞান দেখানোর চেষ্টা করে না।এরা জানে যে শেখার কোনো শেষ নেই।নতুন কারো কাছ থেকেও কিছু শেখা যায়,ছোট কারো কাছ থেকেও ভালো কোনো আইডিয়া পাওয়া যায়।তো তাই এরা অন্যের কথা শুনতে পারে।নিজের মতের সাথে না মিললেও অন্তত বিষয়টা বোঝার চেষ্টা করে।কিন্তু সবজান্তা মানুষদের মধ্যে এই জায়গাটাই অনেক সময় থাকে না।এরা অন্যের কথা শুনতেই চায় না।কারণ এদের ধারণা যে এদের কথাই শেষ কথা।কেউ কোনো পরামর্শ দিলে সেটা গ্রহণ করার বদলে কেনো পরামর্শটা ভুল সেটা প্রমাণ করার চেষ্টা করবে।এমনকি পরে নিজের ভুল প্রমাণিত হলেও অনেক সময় সেটা স্বীকার করতে চায় না।আর এই ধরনের মানুষের সাথে কথা বলাও অনেক সময় কঠিন হয়ে যায়।কারণ স্বাভাবিক একটা কনভারসেশনও যেনো একটা প্রতিযোগিতায় পরিণত হয়।কে বেশি জানে,কে ঠিক,কার কথা শেষ পর্যন্ত মানতে হবে এসব নিয়ে একটা অদৃশ্য প্রতিযোগিতা চলতেই থাকে।অথচ সাধারণভাবে কথা বলার উদ্দেশ্য তো কাউকে হারানো না।তো আসলে একে অন্যের কাছ থেকে কিছু বোঝা।
আর আমার মনে হয় কি জানেন মানুষ যত বেশি শেখে ততো বেশি বুঝতে পারে যে আসলে কত কিছু তার অজানা।তো তাই সবকিছু জানি এমন ভাবার চেয়ে শেখার মানসিকতা অনেক বেশি দরকার।কোনো বিষয়ে জানলে সেটা শেয়ার করা ভালো।কিন্তু অন্য কেউ জানে না এমনভাবে আচরণ করা মোটেও ভালো না।আসলে নিজেকে সবজান্তা মনে করার মধ্যে আসলে কোনো বড়ত্ব নেই।নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরে অন্যের কথা শুনে আর প্রয়োজন হলে নিজের ভুল স্বীকার করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ।কারণ আমরা কেউই সব জানি না।আজকে যে বিষয়টা আমি জানি অন্য কেউ হয়তো সেটা আরও ভালো জানে।আবার এমন অনেক কিছু আছে যেগুলো আমি জানিই না।এটা মেনে নিতে পারলেই হয়তো মানুষের সাথে স্বাভাবিকভাবে চলাটাও অনেক সহজ হয়ে যায়।


love it