নিজের দোষ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে অন্যকে দোষ দেওয়াটা যেনো আমাদের কাছে খুব সহজ একটা ব্যাপার হয়ে গেছে।কোনো কিছু খারাপ হলেই আমরা খুব দ্রুত বুঝে যাই কার দোষ।কে কী ভুল করেছে,কে ঠিকভাবে কাজ করেনি,কে আমাদের সমস্যায় ফেলেছে এসব নিয়ে আমাদের চিন্তা করতে খুব বেশি সময় লাগে না।কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি আসলে একই পরিস্থিতিতে নিজের কোনো ভুল ছিল কিনা সেটা খুঁজে দেখার সময় আমাদের অনেকেরই থাকে না।বিষয়টা সত্যিই আমার কাছে খুব বিরক্তিকর লাগে।কারণ অন্য একজনের দোষ খুঁজে বের করার আগে অন্তত একবার নিজের দিকটা দেখা দরকার।কোনো একটা ঘটনা শুধু অন্য একজনের ভুলের কারণেই ঘটেছে কিনা নাকি সেখানে আমাদেরও কোনো ভূমিকা ছিলো সেটা ভাবা উচিত।কিন্তু আমরা অনেক সময় নিজের ভুলটা দেখতেই চাই না।নিজের ভুল থাকলেও এমনভাবে যুক্তি দিতে থাকি যেনো সব সমস্যার জন্য অন্য মানুষটাই দায়ী।আর নিজের দোষ স্বীকার করা অনেক কঠিন বলেই আমরা এটা এড়িয়ে যাই।অন্যকে দোষ দিলে নিজের কাছে একটা স্বস্তি পাওয়া যায়। মানে সমস্যাটা আমার না অন্য কারো।কিন্তু সত্যিটা হচ্ছে যে নিজের ভুলকে না দেখলে সেই ভুল থেকে কখনোই শেখা যায় না আর একই ভুল বারবার হতে থাকে।

মানে ধরেন কোনো একটা কাজ সময়মতো শেষ হয়নি।তো তখন আমরা হয়তো বললাম অন্য মানুষটা সময়মতো সাহায্য করেনি বলেই কাজটা শেষ হয়নি।কিন্তু একবারও ভাবলাম না যে আমরাও হয়তো কাজটা শুরু করতে দেরি করেছি।আবার কোনো সম্পর্কের মধ্যে সমস্যা হলে আমরা খুব সহজেই বলতে পারি মানুষটা বদলে গেছে।কিন্তু নিজের আচরণে কোনো পরিবর্তন এসেছে কিনা সেটা নিয়ে ভাবতে চাই না।আর এই জায়গাটাই আসলে আমাদের ব্যর্থতা।কারণ নিজের দোষ দেখতে না পারলে আমরা নিজেদের উন্নতও করতে পারব না।একজন মানুষ যতই অন্যের ভুল নিয়ে কথা বলুক নিজের ভুল নিয়ে চিন্তা না করলে তার কোনো লাভ নেই।সে একই জায়গায় আটকে থাকবে।আর অবশ্যই সব সমস্যার জন্য নিজের দোষ খুঁজতে হবে এমন না।অনেক সময় সত্যিই অন্য মানুষের ভুল থাকতে পারে।কিন্তু সেটা বোঝার জন্যও আগে নিজের জায়গাটা পরিষ্কারভাবে দেখা দরকার।নিজের কোনো ভুল থাকলে সেটা স্বীকার করতে হবে আর না থাকলে সেটাও বুঝতে হবে।অকারণে নিজেকে দোষী ভাবাও ঠিক না।আর আমার কাছে সবচেয়ে ভালো লাগে এমন মানুষদের।যারা নিজের ভুল হলে সেটা স্বীকার করতে পারে।ওরা হয়তো পারফেক্ট না।কিন্তু অন্তত নিজের আচরণ নিয়ে ভাবতে পারে।ভুল হলে বলতে পারে এখানে আমার ভুল হয়েছে।এই একটা স্বীকারোক্তিই অনেক সমস্যাকে সহজ করে দিতে পারে।কারণ তখন সংশোধনের সুযোগ তৈরি হয়।

আমাদের একটা বিষয় মনে রাখা দরকার যে অন্যকে দোষ দেওয়া খুব সহজ।কিন্তু নিজের ভুলের সামনে দাঁড়ানো অনেক কঠিন।আর যে মানুষ নিজের ভুলের সামনে দাঁড়াতে পারে সে ধীরে ধীরে নিজেকে পরিবর্তনও করতে পারে।তাই কোনো কিছু খারাপ হলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে দোষ দেওয়ার আগে আমাদের একটু থামা দরকার।ভাবা দরকার যে এই ঘটনায় আমার কোনো ভুল ছিল কিনা।আমি কোথায় আরও ভালো করতে পারতাম।হয়তো সবসময় উত্তরটা আমাদের বিপক্ষে যাবে না।কিন্তু নিজের দিকটা অন্তত দেখা হবে।আর নিজের দোষটা দেখতে না পারাটাই যদি আমাদের অভ্যাস হয়ে যায়।তাহলে সেটা সত্যিই আমাদেরই দোষ এবং আমাদেরই ব্যর্থতা।কারণ অন্যের ভুল দেখার চোখ থাকলেও নিজের ভুল দেখার ক্ষমতা না থাকলে নিজের উন্নতি করা কখনোই সম্ভব না।

ABB.gif