বেলা ফুরোবার পরে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি জানেন কিছু কিছু জিনিস বা সময়কে সেই মুহূর্তে আমাদের এতো বেশি বিরক্ত লাগে যে মনে হয় যে এই সময়টা কখন শেষ হবে।তখন মনে হয় যে একটু দ্রুত সময় চলে গেলেই ভালো হতো।কোনো একটা পরিস্থিতি থেকে বের হয়ে আসতে ইচ্ছে করে,কোনো একটা ব্যস্ততা শেষ হওয়ার অপেক্ষা করি আবার কখনো এমনও হয় যে প্রতিদিনের একই রুটিনটাই অসম্ভব বিরক্তিকর লাগে।কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই সময়টা যখন সত্যিই শেষ হয়ে যায় তখন কেনো যেনো ওই সময়টার কথাই খুব মনে পরে।আর আমার মনে হয় যে আমরা কোনো একটা সময়ের মধ্যে থাকতে থাকতে সেটার মূল্য ঠিকভাবে বুঝতে পারি না।তখন শুধু বিরক্তির দিকটাই চোখে পরে।কোন কাজটা করতে হচ্ছে,কতোটা ব্যস্ত থাকতে হচ্ছে,কতো তাড়াতাড়ি সময়টা শেষ হবে এসব নিয়েই ভাবি।কিন্তু যখন সময়টা চলে যায় তখন সেই একই সময়ের সাথে জড়িয়ে থাকা ভালো লাগার বিষয়গুলো ধীরে ধীরে মনে পরে।

মানে যেমন কোনো একটা সময় হয়তো নিয়মিত কোথাও যেতে হচ্ছে,প্রতিদিন একই মানুষের সাথে দেখা হচ্ছে একই জায়গায় বসতে হচ্ছে।তখন মনে হতে পারে যে আর ভালো লাগছে না।আসলে প্রতিদিন একই রকম জীবন কাটাতে কাটাতে মনে হয় একটু পরিবর্তন দরকার।কিন্তু একটা সময় যখন সেই রুটিনটাই আর থাকে না।তখন হঠাৎ করে সেই মানুষগুলোর কথা মনে পরে,সেই জায়গাটার কথা মনে পরে এমনকি তখনকার বিরক্তিকর ব্যাপারগুলোও মিস করতে শুরু করি।আসলে সময় চলে যাওয়ার পর আমাদের স্মৃতিগুলোও অনেক কিছু বদলে দেয়।তখন শুধু খারাপ বা বিরক্তিকর মুহূর্তগুলো মনে থাকে না।সেই সময়ের সাথে জড়িয়ে থাকা ছোট ছোট ভালো লাগাগুলোও মনে পরে।তখন মনে হয় যে আসলে সময়টা এতোটাও খারাপ ছিলো না।আর একটা ব্যাপার হলো কি একটা সময় শেষ হওয়ার পর আমরা বুঝতে পারি যে ওই সময়টা আর কখনো ঠিক একইভাবে ফিরে আসবে না।মানুষ আসলে বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, আমাদের জীবনও অন্যদিকে চলে যায়।তাই যে সময়টাকে একসময় খুব সাধারণ মনে হয়েছিলো সেটাই পরে অনেক বিশেষ মনে হয়।আসলে অনেক সময় কোনো একটা সময় শেষ হওয়ার পর মনে হয় যে তখন যদি জানতাম যে এই দিনগুলো আর ফিরে আসবে না।তাহলে হয়তো এতটা বিরক্ত হতাম না।হয়তো একটু বেশি উপভোগ করতাম।একটু বেশি মন দিয়ে চারপাশটা দেখতাম।মানুষের সাথে আরও কিছু কথা বলতাম।কারণ তখন তো জানতাম না যে এই সাধারণ মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে যাবে।

আর আমাদের জীবনের অনেক সুন্দর সময় আসলে তখন খুব সাধারণ থাকে।আমরা বুঝতেই পারি না যে একটা সাধারণ দিন,একটা সাধারণ রুটিন,একটা সাধারণ কনভারসেশন ভবিষ্যতে কতটা মিস করতে পারি।সময় চলে যাওয়ার পরই অনেক সময় সেই জিনিসগুলোর গুরুত্ব বুঝতে পারি।তাই এখন মনে হয় যে কোনো সময়কে খুব বিরক্তিকর লাগলেও সেটাকে একেবারে ঘৃণা করার দরকার নেই।কারণ কে জানে হয়তো কয়েক বছর পর এই সময়টার কথাই মনে পরে যাবে।তখন হয়তো সেই ব্যস্ততা,সেই মানুষগুলো,সেই ছোট ছোট বিরক্তিকর বিষয়গুলোই খুব আপন মনে হবে।আসলে লাইফের সময়গুলো আসলে অদ্ভুত। থাকতে থাকতে শেষ হওয়ার অপেক্ষা করি আর শেষ হয়ে গেলে আবার ফিরে পাওয়ার ইচ্ছে হয়।তাই যে মুহূর্তটা এখন আমাদের কাছে বিরক্তিকর মনে হচ্ছে সেটাও হয়তো একদিন খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে।তখন হয়তো মনে হবে যে সময়টা যদি আরেকবার ফিরে আসতো!

ABB.gif