সিম্পলিসিটি!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সিম্প্লিসিটি। কারণ একটা মানুষ যখন সিম্পল থাকে এবং আসলে নিজের মধ্যে সেই সিম্প্লিসিটি টা ধারণ করে। তখন আমার মনে হয় যে সেই মানুষটা তার জীবনটাকে খুব সহজ সরলভাবে আসলে নিতে পারে বা কাটাতে পারে। কারণ আমরা যখন আসলে একেবারে সিম্পল ওয়েতে আমাদের নিজের জীবন কাটাবো একেবারে সিম্পলভাবে নিজেকে সব জায়গায় রিপ্রেজেন্ট করবো। তখন আমার মনে হয় যে আসলে ধরতে পারবে যে আমি কেমন বা আসলে আমি কতটা কি চাই বা না চাই। অর্থাৎ নিজেকে আসলে ধরে রাখাটা খুব সহজ একটা বিষয়।

কিন্তু যদি আমি অনেক বেশি জটিলতা দেখাই বা অনেক বেশি জটিল হয়ে যাই। তখন আসলে সামনের মানুষটি নিজেও ধরতে পারবে না যে আমি কি চাই বা আমি কেমন। বিষয়টা এমন একটা এমন হয়ে যায় যে ওই মানুষটা হয়তো বা বিবেচনাও করতে পারবে না যে আমার সাথে কেমন আচরণ করা উচিত। এখন অনেকেই হয়তো এটা ভুল বুঝবেন বা ভুল ভাববেন যে আমি এটা বলছি যে মানুষের সহজ সরল হয়ে যাওয়া উচিত। কারণ এটা আমরা সকলেই জানি যে মানুষ যখন সহজ সরল হয়ে যায়।তখন আসলে মানুষ সব সময় ক্ষতি করার চেষ্টা করে তো আমি সেটা বুঝাচ্ছি না আমি আসলে বুঝাতে চাইছি যে আসলে নিজেকে সহজ সরল ভাবে একেবারে বিলিয়ে দেওয়া আর আসলে নিজেকে সিম্পল ভাবে গড়ে তুলার মধ্যে যথেষ্ট তফাৎ রয়েছে।

একটা ব্যাপার কি আসলে আমরা যখন আসলে আমাদের জীবনটাকে সিম্পল ভাবে গঠন করবো। তখন আমি আসলে অনেক বেশি জটিলতার মধ্য দিয়ে ঢুকতে চাইবো না। তো জীবনে যখন দেখবেন যে জটিলতা যত কম থাকবে তত আমাদের জীবনটা সুন্দর হবে। কারণ আপনি যত বেশি জটিল হবেন তত বেশি আপনার জীবনে সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যাগুলো আসলে মুছে ফেলার জন্য আসলে অনেক বেশি সময় বা অনেক বেশি পরিশ্রমের দরকার হয়। তো আমার কথা হচ্ছে আমি যখন আমার জীবনটাকে সহজ সরল ভাবে কাটাতে পারছি। তখন সেখানে আসলে জটিল করার কোন প্রশ্ন ওঠেনা। আর বিষয় হচ্ছে এটাই যে আসলে নিজেকে সিম্পল রাখাটা আমার কাছে মনে হয় যে একটা এলিগেন্সি।

ABB.gif