ধরণ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা আমরা না আজকাল নিজেদের জীবনের সবকিছু ঠিকঠাক রাখতে চাই।কিন্তু সেই অনুযায়ী কাজ করার আগ্রহ বা চেষ্টা অনেক সময় আমাদের মধ্যে থাকে না।আমরা চাই সবকিছু সুন্দরভাবে চলুক, কোনো সমস্যা না আসুক বা নিজের অবস্থান ভালো থাকুক সবাই আমাদের ভালো চোখে দেখুক।কিন্তু এসব কিছু ঠিক রাখার জন্য যে পরিমাণ দায়িত্বশীলতা এবং পরিশ্রম প্রয়োজন সেটা করতে গেলেই যেনো আমাদের অনীহা চলে আসে।আসলে এটাই হচ্ছে আমাদের অনেক বড় একটা সমস্যা।আর আমরা অনেক সময় নিজের কাছেই অনেক প্রত্যাশা রাখি।মানে চাই এ লাইফে ভালো কিছু করতে বা নিজের অবস্থার পরিবর্তন করতে,সম্পর্কগুলো সুন্দর রাখতে এবং সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিতে।কিন্তু শুধু চাইলেই তো আর কিছু হয়ে যায় না।এর জন্য নিয়মিত কাজ করতে হয়,নিজের দায়িত্বগুলো বুঝতে হয় আর প্রয়োজন অনুযায়ী কিছু অভ্যাস পরিবর্তন করতে হয়।
অথচ আমরা অনেক সময় কাজগুলো ফেলে রাখি।মনে করি যে পরে করবো বা আরেকটু সময় নিয়ে করবো বা পরিস্থিতি ভালো হলে শুরু করবো।তো এভাবে করতে করতে একসময় দেখা যায় যে কাজের পরিমাণ আরও বেড়ে গেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আর আমরা অনেক সময় ফলাফলটা খুব সুন্দর চাই।কিন্তু সেই ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে চাই না।পড়াশোনায় ভালো করতে চাই, কিন্তু নিয়মিত পড়তে চাই না।নিজের জীবন গুছিয়ে রাখতে চাই।কিন্তু সময়ের সঠিক ব্যবহার করি না।সম্পর্ক ভালো রাখতে চাই।কিন্তু নিজের আচরণ ঠিক করার চেষ্টা করি না।আবার অন্যের কাছ থেকে ভালো ব্যবহার আশা করি কিন্তু নিজের ব্যবহার নিয়ে ভাবতে চাই না।এভাবে আসলে কোনো কিছুই ঠিক রাখা সম্ভব না।আর আমার মনে হয় কি আমাদের সবচেয়ে আগে নিজের কাজের প্রতি দায়িত্বশীল হওয়া প্রয়োজন।কারণ প্রতিটি কাজেরই একটা নির্দিষ্ট গুরুত্ব আছে।ছোট ছোট দায়িত্বগুলো অবহেলা করতে করতে একসময় বড় সমস্যার মুখোমুখি হতে হয়।
তো তখন আমরা পরিস্থিতিকে দোষ দিই আর অন্য মানুষকে দোষ দিই কিংবা সময়ের অভাবের কথা বলি। কিন্তু নিজের জায়গা থেকে কতটুকু চেষ্টা করেছি সেটা নিয়ে ভাবি না।আসলে সবকিছু একদিনে ঠিক করা সম্ভব না।কিন্তু প্রতিদিন নিজের দায়িত্ব অনুযায়ী কিছু কাজ ঠিকভাবে করাও অনেক বড় একটা বিষয়।আর সবসময় বড় পরিকল্পনা করার প্রয়োজন নেই বরং যে কাজটা করার কথা সেটা সময়মতো এবং ঠিকভাবে করার অভ্যাস তৈরি করতে হবে।আসলে শুধু ভালো কিছু চাওয়া বা নিজের জন্য সুন্দর একটা জীবন প্রত্যাশা করলেই হবে না।সেই জীবন তৈরি করার দায়িত্বও আমাদের নিতে হবে।কারণ নিজের কাজ ঠিকভাবে না করে সবকিছু ঠিকঠাক পাওয়ার আশা করাটা আসলে বাস্তবসম্মত না।তো তাই অন্য কিছু নিয়ে অভিযোগ করার আগে আমাদের নিজেদের কাজের দিকেও একটু নজর দেওয়া উচিত আরকি।