ভেতরের দিক!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি মনে করি কি যে একটা মানুষের বাইরের দিকটা বিচার করার চেয়ে ভেতরের দিকটা বিচার করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।কারণ বাইরের সৌন্দর্য বা বাহ্যিক ব্যক্তিত্ব দেখে হয়তো একজন মানুষকে ভালো লাগতে পারে।কিন্তু সেই মানুষটা আসলে কেমন সেটা বোঝার জন্য তার ভেতরের দিকটা জানা ইম্পর্ট্যান্ট।মানে একজন মানুষের চেহারা,ড্রেস বা কথা বলার ধরন বা সামাজিক অবস্থান দেখে তাকে পছন্দ করা খুব সহজ।কিন্তু তার চিন্তাভাবনা,মানসিকতা,ব্যবহার এবং অন্য মানুষের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন সেগুলো বুঝতে পারাটাই আসল বিষয়।আসলে আমাদের অনেক সময় এমন হয় যে কারও বাহ্যিক সৌন্দর্য দেখে আমরা খুব সহজেই মুগ্ধ হয়ে যাই।তার কথা বলার ধরন বা ব্যক্তিত্বও হয়তো প্রথম দেখায় অনেক ভালো লাগে।কিন্তু সময় যাওয়ার পর যখন তার আসল আচরণ সামনে আসে তখন বুঝতে পারি যে বাইরের দিকটা দেখে মানুষটাকে বিচার করা আসলে ঠিক হয়নি।

কারণ একজন মানুষ বাইরে থেকে যতোটা সুন্দর বা ভালো মনে হোক না কেনো তার ভেতরে যদি ভালো মানসিকতা না থাকে।তাহলে সেই সৌন্দর্যের কোনো মূল্য থাকে না।আর বিশেষ করে জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো তৈরি করার ক্ষেত্রে একজন মানুষের ভেতরের দিকটা বিচার করা অনেক বেশি প্রয়োজন।কারণ একটা সম্পর্ক শুধু ভালো দেখতে হওয়া বা সুন্দরভাবে কথা বলার ওপর নির্ভর করে না।তো সেখানে সম্মান,বিশ্বাস,দায়িত্ববোধ,ধৈর্য আর একে অপরকে বোঝার মানসিকতা থাকতে হয়।আসলে একজন মানুষ রাগের সময় কেমন আচরণ করে বা অন্যের মতামতকে কতটা গুরুত্ব দেয়,নিজের ভুল স্বীকার করতে পারে কি না বা কঠিন পরিস্থিতিতে পাশে থাকার মানসিকতা রাখে কি না এসব বিষয় অনেক বেশি ইম্পর্ট্যান্ট।আসলে আমার কাছে মনে হয় কি একজন মানুষ আমার জন্য কতটা পারফেক্ট হবে সেটা বোঝার জন্য তার বাহ্যিক দিকের চেয়ে ভেতরের দিকটা জানা বেশি ইম্পর্ট্যান্ট।কারণ বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।কিন্তু ভালো মানসিকতা,সুন্দর ব্যবহার এবং দায়িত্বশীলতা একটা সম্পর্ককে দীর্ঘদিন সুন্দর রাখতে সাহায্য করে।

তো যে মানুষটা আমাদের অনুভূতির মূল্য দিতে জানে,আমাদের কথা মন দিয়ে শোনে আর আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করে সেই মানুষটার সাথে লাইফ কাটানো অনেক বেশি সহজ হতে পারে।আর কাউকে বিচার করার আগে তার সঙ্গে কিছুটা সময় কাটানো প্রয়োজন।কারণ কয়েকবার কথা বলেই একজন মানুষের সম্পূর্ণ ব্যক্তিত্ব বোঝা সম্ভব না।কারণ মানুষকে বুঝতে হলে তার আচরণ পর্যবেক্ষণ করতে হয়।তো সে শুধু নিজের প্রয়োজনের সময় ভালো ব্যবহার করে নাকি অন্য সময়েও একই রকম থাকে সেটাও দেখতে হয়।মানে বাহ্যিক সৌন্দর্য দেখে কাউকে পছন্দ করা অন্যায় না।কিন্তু শুধু সেটার ওপর নির্ভর করে কাউকে লাইফের জন্য বেছে নেওয়া ঠিক হবে না।কারণ শেষে একজন মানুষের সঙ্গে থাকতে হলে তার চেহারার চেয়ে তার মানসিকতা,ব্যবহার আর চিন্তাভাবনার সঙ্গেই বেশি সময় কাটাতে হয়।

তো তাই মানুষকে বিচার করার সময় বাইরের দিকের পাশাপাশি ভেতরের দিকটাকেও ইম্পর্টেন্স দেওয়া উচিত।এতে ভুল মানুষকে জীবনে জায়গা দেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসে আরকি।

ABB.gif