সুন্দর মূহুর্ত!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা আজকে একটু৷ নিজেকে নিয়ে কথা বলি।সেটা হচ্ছে কি আসলে না সত্যি বলতে আমার নিজের কিছু কিছু সুন্দর মুহূর্তের ছবি বা স্মৃতি দেখলে সত্যি খুব ভালো লাগে আমার কাছে।কারণ লাইফে এমন অনেক সময় পার করতে হয়েছে যেগুলোর কথা আসলে মনে পরলেও ভালো লাগে না।হয়তো অনেক কিছুতে পিছিয়ে যেতে হয়েছে বা ধরেন অনেক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।আবার এমন কিছু সময়ও এসেছে যখন নিজের চাওয়া বা ইচ্ছাগুলোকে একপাশে রেখে অন্য কিছুই সামলাতে হয়েছে।তো তাই এখন যখন নিজের জীবনের কিছু সুন্দর মুহূর্ত দেখি তখন মনে হয় কি।যাক এতো কিছুর পরেও লাইফে কিছু সুন্দর সময় তো ছিলো!আসলে আমার কাছে পুরোনো সুন্দর মুহূর্তগুলো দেখার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে।মানে হয়তো কোনো একটা ছবি দেখলাম যেখানে অনেক হাসিখুশি ছিলাম বা এমন কোনো জায়গার ছবি দেখলাম যেখানে গিয়ে খুব ভালো সময় স্পেন্ড করেছিলাম।
তো তখন সেই সময়টার কথা মনে পরে যায়।মানে এটাই মনে পরে যে এইতো সেই দিন কতোটা ভালো লেগেছিলো বা কতোটা আনন্দ হয়েছিলো।আসলে কিছু মুহূর্ত থাকে যেগুলো তখন হয়তো খুব সাধারণ মনে হয়।কিন্তু অনেক দিন পর সেগুলোই সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়।আমাদের লাইফে সবসময় যে ভালো সময় যাবে এমনটা কখনোই সম্ভব না।মানে প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু সময় আসে যখন অনেক কিছু চাইলেও নিজের মতো করে করা যায় না।তো কখনো পরিস্থিতি অনুকূলে থাকে না বা কখনো নিজের পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় না। আবার কখনো এমন কিছু কারণে পিছিয়ে যেতে হয় যেগুলোর উপর নিজের কোনো কন্ট্রোল থাকে না।তো এসব অভিজ্ঞতা একজন মানুষকে অনেক কিছু শেখায় ঠিকই।
কিন্তু সেই সময়গুলো পার করা মোটেও সহজ না।আসলে আমার নিজের কাছেও কিছু কিছু সময়ের কথা মনে হলে খুব একটা ভালো লাগে না।কারণ তখন হয়তো অনেক কিছু করার ইচ্ছা ছিলো বা অনেক পরিকল্পনা ছিলো। কিন্তু সেগুলোর কিছুই ঠিকভাবে করা সম্ভব হয়নি।এখন পেছনে ফিরে তাকালে মনে হয় কি ওই সময়গুলোতে যদি পরিস্থিতি একটু অন্যরকম হতো।তাহলে হয়তো অনেক কিছুই ভিন্ন হতে পারতো।কিন্তু অতীত নিয়ে যতই চিন্তা করি না কেনো সেই সময়গুলো তো আর ফিরিয়ে আনা সম্ভব না।কিন্তু একটা বিষয় ভালো লাগে যে লাইফে খারাপ সময় থাকার পরেও কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে।কিছু জায়গায় ঘুরতে যাওয়া,ফ্যামিলির সাথে সময় কাটানো,পছন্দের মানুষদের সঙ্গে হাসাহাসি করা বা নিজের ছোট ছোট ইচ্ছা পূরণ করার মতো স্মৃতিগুলো এখনো আছে।তো এগুলো দেখলে মনে হয় কি লাইফটা শুধু পিছিয়ে যাওয়ার গল্প না।এর মধ্যে অনেক সুন্দর সময়ও জমা হয়েছে যেগুলো মনে করলে এখনো মন ভালো হয়ে যায়।আর আমার কাছে মনে হয় কি নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে মাঝেমধ্যে ফিরে দেখা উচিত।কারণ এতে শুধু ভালো লাগাই কাজ করে না।সাথে নিজের এত দিনের পথচলাটাও কিছুটা বুঝতে পারা যায়।কতো কিছু পার করে এসেছি,কতো পরিস্থিতি সামলেছি আবার কতো সুন্দর সময়ও পেয়েছি।
মানে বলতে চাইছি সবকিছু মিলিয়েই তো আমাদের এই জীবন।তো তাই এখন নিজের পুরোনো সুন্দর মুহূর্তগুলো দেখলে সত্যিই অনেক ভালো লাগে।মানে মনে হয় কি সামনে এমন আরও কিছু মুহূর্ত তৈরি হোক যেগুলো অনেক বছর পর ফিরে দেখলেও মুখে হাসি চলে আসবে।অতীতের সবকিছু সুন্দর ছিলো না।কিন্তু সেই অতীতের মধ্যেও কিছু সুন্দর স্মৃতি আছে আর সেগুলোই হয়তো সামনে এগিয়ে যাওয়ার জন্য একটু ভালো লাগা তৈরি করে।