মেইনটেইন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা কথা কি মেইনটেইন করলে অনেক কিছুই আসলে সুন্দরভাবে চলতে পারে।আসলে অনেক সময় আমরা ভাবি যে কোনো সম্পর্ক,দায়িত্ব বা অভ্যাস ঠিক রাখতে হলে অনেক বড় কিছু করতে হবে।অথচ বাস্তবে ছোট ছোট বিষয়গুলো নিয়মিত ধরে রাখতে পারলেই অনেক ঝামেলা এড়িয়ে চলা যায়।সমস্যা তখনই বেশি হয় যখন আমরা একেবারে ছেড়ে দিই।তো পরে আবার সবকিছু একসঙ্গে ঠিক করতে গিয়ে বুঝি যে বিষয়টা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে।আসলে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রেই এই বিষয়টা সবচেয়ে বেশি চোখে পরে।তো শুরুতে হয়তো নিয়মিত কথা হয়,খোঁজখবর নেওয়া হয়,একে অপরের কথা মন দিয়ে শোনা হয়।কিন্তু আস্তে আস্তে যখন এসব কমে যায়।

তখন দূরত্বও অজান্তেই বাড়তে থাকে।অথচ মাঝে মাঝে একটু সময় দেওয়া,একটা ছোট্ট খোঁজ নেওয়া বা মন খুলে কথা বলাও অনেক কিছু ঠিক রাখতে পারে।সবসময় বড় সারপ্রাইজের দরকার হয় না।আন্তরিকতার ছোট ছোট প্রকাশও অনেক মূল্যবান হতে পারে।শুধু সম্পর্ক না নিজের জীবনেও একই বিষয় প্রযোজ্য।নিজের ঘর একটু গুছিয়ে রাখা,সময়মতো কাজ শেষ করা,শরীরের যত্ন নেওয়া বা নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা করা এইসব ছোট ছোট অভ্যাস একসঙ্গে অনেক বড় পরিবর্তন এনে দিতে পারে।আসলে আমরা অনেক সময় ভাবি যে কাল থেকে সব বদলে ফেলবো।কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না বরং প্রতিদিন অল্প অল্প করে ঠিক রাখার অভ্যাসটাই বেশি কাজে দেয়।

আসলে অনেক মানুষ ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দেয় না।মানেএটা তো এমনিতেই ঠিক হয়ে যাবে।কিন্তু সবকিছু নিজে নিজে ঠিক হয়ে যায় না।কিছু বিষয় আছে যেগুলোকে সময় থাকতে সামলে নিতে হয়।না হলে পরে সেই ছোট সমস্যাই বড় হয়ে দাঁড়ায়।তখন শুধু আফসোসই থেকে যায় যে আগে একটু খেয়াল রাখলে হয়তো এতোটা ঝামেলা হতো না।আর মেইনটেইন করার মানে নিজেকে কষ্ট দেওয়া না বরং নিজের প্রয়োজনীয় বিষয়গুলোকে অবহেলা না করা।কারণ অবহেলা জমতে জমতে একসময় অনেক বড় চাপ তৈরি করে।তখন মনে হয় যে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না।অথচ আগে অল্প একটু সময় দিলেই বিষয়টা অনেক সহজ থাকতো।আর সবচেয়ে ভালো লাগে তখন যখন দুই পাশ থেকেই একটু করে চেষ্টা থাকে।একজন যদি নিজের দায়িত্ব পালন করে আর আরেকজনও সেটা ধরে রাখার চেষ্টা করে।তাহলে অনেক কিছুই স্বাভাবিকভাবে এগিয়ে যায়।আসলে সব দায়িত্ব একজনের উপর পড়লে ক্লান্তি চলে আসে।

কিন্তু দুজনের কিংবা সবার ছোট ছোট এফোর্ট মিলেই অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়।আসলে আমার কাছে মনে হয় কি লাইফের অনেক সুন্দর জিনিস টিকে থাকে নিয়মিত যত্নের কারণে।মানে একটু টাইম,একটু খোঁজ,একটু দায়িত্ব আর একটু আন্তরিকতা অনেক বড় পার্থক্য তৈরি করতে পারে।তো তাই সবকিছু একেবারে নিখুঁত হওয়ার অপেক্ষা না করে প্রতিদিন একটু করে মেইনটেইন করার অভ্যাসটাই সবচেয়ে বেশি কাজে আসে আরকি।কারণ ছোট ছোট যত্নই অনেক সময় বড় বড় সমস্যা হওয়ার আগেই সবকিছু ঠিকঠাক রাখতে সাহায্য করে।

ABB.gif