কন্ট্রোল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে নিজের মনমানসিকতার উপর নিজের কন্ট্রোল থাকাটা অনেক বেশি দরকারি।কারণ আমরা কীভাবে একটা পরিস্থিতি সামলাবো বা কার কথায় কীভাবে রিয়েকশন দেখাবো বা কোন বিষয়কে কতটুকু গুরুত্ব দিবো।এগুলো অনেকটাই আমাদের নিজেদের মানসিকতার উপর নির্ভর করে।আর সবসময় আমাদের চারপাশের পরিবেশ বা সিচুয়েশন নিজের পছন্দমতো হবে না।অনেক মানুষ এমন কিছু কথা বলবে বা এমন কিছু আচরণ করবে যেগুলো হয়তো আমাদের একদমই ভালো লাগবে না।কিন্তু তাই বলে প্রতিটি বিষয়েই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে দিনশেষে ক্ষতিটা আমাদেরই হবে।আসলে আমার কাছে মনে হয় কি একজন মানুষের সবচেয়ে বড় যোগ্যতাগুলোর মধ্যে একটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা।কারণ রাগের মাথায় আমরা অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যেগুলো পরে নিজের কাছেই খারাপ লাগে।আবার অনেক সময় কারও কোনো বিহেভিয়ার এ বিরক্ত হয়ে এমন রিয়েকশন দেখাই যেটার প্রয়োজন হয়তো একদমই ছিলো না।
অথচ একটু সময় নিয়ে চিন্তা করলে বিষয়টা অনেক সহজভাবে সামলানো সম্ভব হতো।আসলে আমরা অনেক সময় অন্য মানুষের আচরণের উপর নিজেদের ভালো থাকা নির্ভর করিয়ে ফেলি।মানে কেউ ভালোভাবে কথা বললে মন ভালো থাকে, কেউ একটু খারাপ ব্যবহার করলে সারাদিন মন খারাপ হয়ে যায়।কেউ গুরুত্ব না দিলে নিজেকে ছোট মনে হয়।এভাবে চলতে থাকলে নিজের মনের নিয়ন্ত্রণটা ধীরে ধীরে অন্য মানুষের হাতে চলে যায়।আসলে আমার মনে হয় কি যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা খুব ইম্পর্ট্যান্ট।কারণ অন্য মানুষ কেমন আচরণ করবে সেটা আমাদের কন্ট্রোলে নেই।কিন্তু সেই আচরণের পর আমি কীভাবে নিজেকে সামলাবো সেটা অন্তত নিজের চেষ্টায় নিয়ন্ত্রণ করা পসিবল।
আর নিজের মনমানসিকতার উপর কন্ট্রোল থাকা মানে এই না যে সবকিছু চুপচাপ সহ্য করে যেতে হবে।মানে কোথাও প্রতিবাদ করার প্রয়োজন হলে অবশ্যই প্রতিবাদ করতে হবে।আর নিজের অধিকার নিয়ে কথা বলতে হবে। তবে সেটা করতে গিয়ে নিজের মানসিক শান্তি বা ব্যক্তিত্ব নষ্ট করে ফেলার কোনো প্রয়োজন নেই।আসলে কোন পরিস্থিতিতে কীভাবে রিয়েকশন দেখাতে হবে সেটাও বুঝতে জানতে হবে আরকি।আর অনেক সময় আমরা নিজেরাই ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করি।একটা কথা শুনে দিনের পর দিন সেটা মাথায় রাখি।কারও একটা আচরণ নিয়ে বারবার ভাবতে থাকি।অথচ যে মানুষটা কথাটা বলেছে সে হয়তো কিছুক্ষণ পরেই সব ভুলে গেছে।কিন্তু আমরা নিজেরাই সেই বিষয়টাকে নিজের মনের মধ্যে জায়গা দিয়ে রাখি।এতে আমাদের সময়,মনোযোগ এবং মানসিক শান্তি সবকিছুই নষ্ট হয়।তো তাই আমার কাছে মনে হয় যে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখার অভ্যাস তৈরি করা খুব দরকার।আসলে সব কথার উত্তর দিতে হবে না বা সব পরিস্থিতিতে রিয়েকশন দেখাতে হবে না আর সব মানুষকে নিজের কাছে গুরুত্বপূর্ণ ভাবারও প্রয়োজন নেই।কোন বিষয়গুলোকে ইম্পর্ট্যান্স দিবো আর কোনগুলো এড়িয়ে যাবো সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিজের মধ্যে থাকা উচিত।
কারণ দিনশেষে আমাদের জীবনটা আমাদেরই।আর অন্য মানুষের আচরণের কারণে প্রতিদিন নিজের মন খারাপ করে রাখা বা নিজের স্বাভাবিক জীবনযাপন নষ্ট করার কোনো মানে হয় না।আর নিজের মনমানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারলে অনেক কঠিন পরিস্থিতিও তুলনামূলক সহজভাবে সামলানো যায় আর এই অভ্যাসটা তৈরি করতে পারলে লাইফের অনেক ফালত্য অশান্তির থেকেই নিজেকে দূরে রাখা সম্ভব বলেই আমি মনে করি।