সেই লেভেলে গিয়ে!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি কিছু কিছু মানুষকে তার নিজের লেভেলে অপমান করলেও দেখবেন এরা তাও বিষয়টা রিয়েলাইজ করতে পারে না যে এরা আসলে কী কী ফালতু ভুল করেছে হাহাহা।মানে এদের একটা অদ্ভুত মানসিকতা থাকে। নিজেরা এমন সব আচরণ করবে, এমন সব কথা বলবে যেগুলো অন্য কারও জন্য খুবই অসম্মানজনক। কিন্তু যখন সেই একই আচরণের মুখোমুখি হতে হয়।তখনও নিজেদের ভুলটা বুঝতে পারে না বরং এমন একটা ভাব দেখায় যেন তাদের সঙ্গে অনেক অন্যায় হয়ে গেছে।আসলে আমার কাছে মনে হয় কি কিছু মানুষের সমস্যা হচ্ছে তারা নিজেদের আচরণকে কখনো অন্য মানুষের জায়গা থেকে চিন্তা করে দেখে না।এরা মনে করে যে নিজেরা যা করছে সেটাই ঠিক।
আর অন্য কেউ কষ্ট পেল কি না বা অপমানিত হলো কি না বা তার কোনো সমস্যা তৈরি হলো কি না এসব নিয়ে তাদের খুব একটা মাথাব্যথা নেই।কিন্তু যখন কেউ তাদের সঙ্গে একইভাবে আচরণ করে তখন তাদের সহ্য হয় না। তখনই এদের আত্মসম্মান,সম্মানবোধ সবকিছু সামনে চলে আসে।আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি এদের অনেক সময় সরাসরি বুঝিয়েও কোনো লাভ হয় না।কারণ তারা নিজেদের ভুলের জায়গাগুলো দেখতে চায় না বরং অন্যের কথার মধ্যে ভুল খুঁজে বের করার চেষ্টা করে।মানে কেউ তাদের আচরণের প্রতিবাদ করলে সেই প্রতিবাদকেই বড় সমস্যা বানিয়ে ফেলে।অথচ একবারও ভাবে না যে এদের নিজের আচরণের কারণেই হয়তো এমন পরিস্থিতি তৈরি হয়েছে।আসলে আমাদের আশেপাশে এমন মানুষ কম নেই যারা অন্যের সঙ্গে কথা বলার সময় কোনো সীমা মানতে চায় না।অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবে,অসম্মান করবে,অযথা মন্তব্য করবে আবার কেউ প্রতিবাদ করলে সেটাকে খুব বড় অপরাধ হিসেবে দেখবে।
এদের কাছে নিজের ভুলের কোনো গুরুত্ব নেই।কিন্তু অন্য কেউ সামান্য কিছু বললেও সেটা নিয়ে অনেক অভিযোগ থাকে।আর আমার মনে হয় কিএকজন মানুষের মধ্যে আত্মসম্মানবোধ থাকার পাশাপাশি অন্যকে সম্মান করার মানসিকতাও থাকা দরকার।শুধু নিজের সম্মান নিয়ে সচেতন হলেই হবে না অন্য মানুষের সম্মানের জায়গাটাও বুঝতে হবে।কারণ সম্মান কখনো একতরফা কোনো বিষয় বা।আমি অন্যের সঙ্গে যেমন আচরণ করবো,অন্যের কাছ থেকেও তেমন আচরণ পাওয়ার একটা স্বাভাবিক প্রত্যাশা থাকবে।কিন্তু একটা সময় গিয়ে এসব মানুষকে বারবার বোঝানোর ইচ্ছাটাও আর থাকে না।কারণ যে মানুষ নিজের ভুল বুঝতে আগ্রহী না তাকে প্রতিনিয়ত বোঝাতে গিয়ে নিজের সময় এবং মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে হয় না।আসলে কখনো কখনো দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।আর একটা কথা হচ্ছে কি কাউকে তার নিজের আচরণের প্রতিফলন দেখানো মানেই তাকে অপমান করা না।অনেক সময় মানুষকে নিজের আচরণটা অন্যের জায়গা থেকে বুঝতে হয়।কিন্তু সেটা বোঝার মতো মানসিকতা না থাকলে হাজারবার বোঝালেও লাভ হবে না।তাই আমার কাছে মনে হয় কি অন্যের কাছ থেকে সম্মান আশা করার আগে নিজের আচরণটাও একটু যাচাই করা উচিত।