সেক্রিফাইস!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের লাইফে অনেক কিছুর জন্য অনেক কিছুই সেক্রিফাইস করতে হয়।মানে সবসময় যে আমরা যা চাই ঠিক সেটাই পাবো বা নিজের ইচ্ছামতো সবকিছু করতে পারবো বিষয়টা এমন না বরং লাইফের কিছু কিছু পর্যায়ে এসে এমন সিদ্ধান্ত নিতে হয় যেখানে নিজের পছন্দের কোনো বিষয় ছেড়ে দিয়ে অন্য কোনো বিষয়কে গুরুত্ব দিতে হয়।প্রথমদিকে হয়তো সেই সিদ্ধান্তগুলো নিতে অনেক বেশি কষ্ট হয়।মানে কেনো নিজের পছন্দের জিনিসটা ছেড়ে দিতে হচ্ছে!কিন্তু সময় পার হওয়ার পর অনেক সময় দেখা যায় সেই সেক্রিফাইসটাই আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিলো।আসলে আমার কাছে মনে হয় কি লাইফে সবকিছু একসঙ্গে ধরে রাখা সম্ভব হয় না।কিছু একটা পেতে গেলে অনেক সময় অন্য কিছু ছাড়তে হয়।যেমন পড়ালেখার জন্য অনেক সময় ঘুরাঘুরি,আনন্দ বা নিজের পছন্দের কাজগুলো কমিয়ে দিতে হয়।

আবার ক্যারিয়ারের জন্য নিজের অনেক শখ বা ইচ্ছাকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখতে হয়।তো তখন হয়তো মনে হয় যে লাইফের অনেক সুন্দর সময় নষ্ট হয়ে যাচ্ছে।কিন্তু পরবর্তী সময়ে যখন সেই পরিশ্রমের ফল পাওয়া যায় তখন নিজের সিদ্ধান্তের প্রতি একটা ভালো লাগা কাজ করে।আবার শুধু পড়াশোনা কিংবা ক্যারিয়ারের ক্ষেত্রেই না।ব্যক্তিগত লাইফেও অনেক কিছু সেক্রিফাইস করতে হয়।আসলে কিছু সম্পর্ক থেকে দূরে সরে আসতে হয়,কিছু মানুষের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিতে হয়।যদিও প্রথমদিকে বিষয়গুলো মেনে নেওয়া অনেক কঠিন।কারণ যাদের সাথে একসময় অনেক ভালো সময় কাটিয়েছি ওদের থেকে দূরে থাকা সহজ না।কিন্তু যখন বুঝতে পারি কোনো সম্পর্ক আমাদের মানসিক শান্তি নষ্ট করছে তখন সেই সম্পর্ক থেকে বের হয়ে আসাটাও একধরনের প্রয়োজনীয় সেক্রিফাইস।তো তখন হয়তো কষ্ট হয় কিন্তু পরবর্তী সময়ে নিজের শান্তির গুরুত্বটা আরো ভালোভাবে উপলব্ধি করা যায়।

আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি প্রত্যেকটা সেক্রিফাইসের পেছনে একটা কারণ থাকা উচিত।শুধু অন্যকে খুশি করার জন্য বা অন্যের ইচ্ছাকে গুরুত্ব দিতে গিয়ে নিজের সবকিছু ছেড়ে দেওয়া ঠিক না।কারণ নিজের ভালো থাকাটাও অনেক গুরুত্বপূর্ণ।কোন বিষয়টা ছেড়ে দিলে ভবিষ্যতে ভালো থাকা সম্ভব হবে আর কোন বিষয়টা ধরে রাখলে নিজের ক্ষতি হবে সেটা বুঝতে হবে।আসলে সবকিছু সেক্রিফাইস করলেই যে জীবনে ভালো কিছু হবে এমন কোনো নিশ্চয়তা নেই।তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের প্রয়োজন এবং ভবিষ্যতের কথাও চিন্তা করা জরুরি।আসলে আমার কাছে মনে হয় কি লাইফের কিছু সিদ্ধান্তের ফলাফল আমরা সাথে সাথে বুঝতে পারি না।তখন শুধু মনে হয় যে হয়তো অনেক কিছু হারিয়ে ফেলছি।কিন্তু কয়েক বছর পর পেছনে ফিরে তাকালে বুঝতে পারি সেই সময়ের কঠিন সিদ্ধান্তগুলোই আমাদের আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে যে কঠিন হলেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছিলাম।

আসলে লাইফ মানেই শুধু পাওয়া না কিছু ছেড়ে দেওয়ার নামও লাইফ।কিন্তু কী ছেড়ে দিচ্ছি এবং কেন ছেড়ে দিচ্ছি সেটা বুঝতে পারাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।কারণ কিছু কিছু জিনিস সাময়িকভাবে ছেড়ে দিতে পারলেই ভবিষ্যতে আরো সুন্দর কিছু পাওয়া সম্ভব হয়।তাই কোনো কিছু সেক্রিফাইস করতে হচ্ছে বলে সবসময় মন খারাপ করার প্রয়োজন নেই।কখনো কখনো আজকের ছোট্ট একটা ত্যাগই আগামী দিনের অনেক বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

ABB.gif