লোভে জানোয়ার!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আচ্ছা আমি না আসলে মনে করি যে যখন আমরা দেখতে পাবো যে কোনো মানুষের লোভ দিনের পর দিন বেড়েই চলেছে তখন তাকে শুরুতেই থামিয়ে দেওয়া উচিত।কারণ কোনো মানুষকে যখন তার চাহিদার বাইরে গিয়ে বারবার সুযোগ দেওয়া হয়।তো তখন অনেক সময় সে সেই সুযোগের মূল্য বুঝতে পারে না।উলটা তার মধ্যে আরো বেশি পাওয়ার ইচ্ছা তৈরি হতে থাকে।আর একটা সময় এমন অবস্থা হয়ে যায় যে সে আর নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না।তো তখন অন্যের সুবিধা,অসুবিধা বা ক্ষতির বিষয়টাও তার কাছে তেমন ইম্পর্ট্যান্ট মনে হয় না।আর আমার কাছে মনে হয় কি মানুষের চাহিদা থাকাটা স্বাভাবিক।আর আমরা সবাই জীবনে ভালো থাকতে চাই,নিজের প্রয়োজন পূরণ করতে চাই।কিন্তু এই চাওয়ার একটা সীমা থাকা দরকার।

কারণ যখন চাহিদা লোভে পরিণত হয় তখন মানুষ অনেক সময় ঠিক আর ভুলের পার্থক্য ভুলে যেতে শুরু করে।আসলে নিজের স্বার্থ পূরণ করার জন্য অন্যের ক্ষতি করতেও দ্বিধা করে না।আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি তখন নিজের কাছে যা আছে সেটার মূল্যও আর বুঝতে পারে না।শুধু মনে হতে থাকে যে আরো কিছু পেলে হয়তো ভালো থাকা যাবে।আসলে সমস্যা হচ্ছে কি কিছু মানুষকে শুরুতে সুযোগ দিলে ওরা সেটাকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে।মানে প্রথমবার হয়তো অল্প কিছু চায় এরপর সেটা পেয়ে গেলে আরো বেশি চায়।

আর এভাবে বারবার তার চাহিদা পূরণ করতে থাকলে একসময় সে ভাবতে শুরু করে যে অন্য মানুষ তার সব চাহিদা পূরণ করতে বাধ্য।তখন কোনো কারণে তার চাওয়া পূরণ না হলে সে রাগ করে,খারাপ ব্যবহার করে কিংবা এমনভাবে কথা বলে যেনো এর সাথে অন্যায় করা হয়েছে।অথচ এতোদিন যে মানুষটি তাকে সাহায্য করে এসেছে তার অবদানটুকুও সে ভুলে যায়।আর এই জায়গাটাতেই আমার মনে হয় যে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।কারণ কাউকে সাহায্য করা আর কারো লোভকে প্রশ্রয় দেওয়া এক বিষয় না।আসলে আমরা যখন বুঝতে পারবো যে একজন মানুষ বারবার আমাদের ভালো ব্যবহার বা উদারতার সুযোগ নিচ্ছে। তখন তার সামনে একটা সীমারেখা তৈরি করতে হবে।তাকে বুঝিয়ে দিতে হবে যে সবকিছুর একটা সীমা আছে।আর আজকে থামাতে খারাপ লাগলেও ভবিষ্যতে বড় কোনো সমস্যার মুখোমুখি হওয়ার চেয়ে শুরুতেই নিজের অবস্থান পরিষ্কার করা ভালো।মানে আমার কাছে লোভে অন্ধ হয়ে যাওয়া মানুষকে জানোয়ারের মতো আচরণ করতে দেখা খুবই বিরক্তিকর।কারণ মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত বিবেকবোধ।মানেবআমরা কী চাই সেটা যেমন বুঝতে হবে।সেইম ভাবে সেই চাওয়াটা পূরণ করতে গিয়ে অন্যের কতাওটা ক্ষতি হচ্ছে সেটাও বুঝতে হবে।যখন একজন মানুষ নিজের চাহিদাকেই সবকিছুর ওপরে রাখতে শুরু করে তখন তার মধ্যে মানবিকতা ও অন্যের প্রতি সম্মানবোধ কমে যেতে পারে।তোতখন সে শুধু নিজের পাওয়ার হিসাব করে আর অন্যের দেওয়ার সামর্থ্য বা কষ্টের হিসাব করে না।

কিন্তু কাউকে থামিয়ে দেওয়ার অর্থ তার সঙ্গে খারাপ ব্যবহার করা না।উলটা প্রয়োজন অনুযায়ী তাকে না বলা,নিজের অধিকার রক্ষা করা আর অন্যায় আবদার মেনে না নেওয়াই যথেষ্ট।কারণ সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে নেই।আসলে মানুষের লোভকে কখনোই অন্ধভাবে প্রশ্রয় দেওয়া উচিত না।কারণ ছোট একটা অন্যায়কে বারবার সুযোগ দিতে দিতে একসময় সেটাকে বড় করে তোলা হয়।তো তাই সময় থাকতেই সীমা নির্ধারণ করা প্রয়োজন।মানে মানুষকে সাহায্য করবো,মানুষের পাশে দাঁড়াবো।কিন্তু সেই সুযোগ নিয়ে কেউ যেনো আমাদের দুর্বলতা ভেবে বসতে না পারে।নিজের ভালো ব্যবহার ধরে রাখার পাশাপাশি নিজের অবস্থান শক্ত রাখাটাও আমাদের শিখতে হবে।

ABB.gif