নিজেকে সামলানো!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নিজেকে সামলানোটা আমার কাছে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ।কারণ অন্য কোনো কিছু সামলানোর আগে নিজের মনটাকে সামলানোই অনেক বেশি কঠিন হয়ে যায়।আমরা বাইরে থেকে অনেক কিছু সহজভাবে নিতে পারি,অনেক পরিস্থিতিতে স্বাভাবিক থাকার অভিনয় করতে পারি। কিন্তু নিজের ভেতরে কী চলছে সেটা সামলানো সবসময় সম্ভব হয় না।কখনো নিজের চিন্তাগুলোই আমাদের শান্তিতে থাকতে দেয় না আবার কখনো নিজের আবেগের কারণে এমন কিছু করে ফেলি যেটা পরে গিয়ে আমাদেরই খারাপ লাগে।আমার কাছে মনে হয় একজন মানুষ নিজের সঙ্গে সবচেয়ে বেশি লড়াই করে।কারণ আমাদের মনের মধ্যে এমন অনেক চিন্তা আসে যেগুলো অন্য কাউকে বোঝানো সম্ভব হয় না।

কখনো কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করি,কখনো কারও কথায় কষ্ট পাই আবার কখনো এমন কিছু নিয়ে মন খারাপ হয় যেটা কাউকে বলার মতোও মনে হয় না।তখন নিজের মনকে বোঝানোই সবচেয়ে কঠিন হয়ে যায়।আমরা নিজেরাই জানি যে এতটা চিন্তা করা উচিত না এতোটা কষ্ট পাওয়া উচিত না।তারপরও নিজেদের বোঝাতে পারি না।আবার অনেক সময় পরিস্থিতি অনুযায়ী নিজের আবেগ কন্ট্রোল করাটাও জরুরি হয়ে যায়।হয়তো কোনো মানুষের কথায় খুব রাগ হচ্ছে কিন্তু সেই মুহূর্তে রাগ প্রকাশ করা ঠিক হবে না।হয়তো কারও আচরণে অনেক কষ্ট পেয়েছি।কিন্তু পরিস্থিতির কারণে কিছু বলা সম্ভব হচ্ছে না।তখন নিজের ভেতরের ফিলিংসগুলো চেপে রেখে স্বাভাবিক থাকার চেষ্টা করতে হয়।বাইরে থেকে বিষয়টা যতোটা সহজ মনে হয়, ভেতরে ভেতরে সেটা সামলানো ততোটাই কঠিন।কারণ নিজের মনের সঙ্গে লড়াই করে প্রতিদিন সবকিছু স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া মোটেও সহজ কোনো বিষয় না।

তো আমরা অনেক সময় অন্য মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি,অন্যের আচরণ পরিবর্তন করতে চাই।কিন্তু বাস্তবে অন্য একজন মানুষ কীভাবে চলবে,কীভাবে কথা বলবে বা আমাদের সঙ্গে কেমন আচরণ করবে সেটা সবসময় আমাদের হাতে থাকে না।আমাদের হাতে থাকে নিজের রিয়েকশন,নিজের সিদ্ধান্ত আর নিজের বিহেভিয়ার।কিন্তু এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করাটাও অনেক সময় কঠিন হয়ে যায়।বিশেষ করে যখন মন খারাপ থাকে বা পরিস্থিতি নিজের পক্ষে থাকে না তখন ছোট একটা বিষয়ও অনেক বেশি এফেক্ট ফেলে।

কিন্তু আমার মতে নিজেকে সামলানো মানে সবসময় নিজের ফিলিংসগুলো চেপে রাখা না।কখন নিজের আবেগকে গুরুত্ব দিতে হবে,কখন একটু থেমে চিন্তা করতে হবে আর কখন কোনো পরিস্থিতি থেকে দূরে সরে আসতে হবে সেটা বুঝতে পারাটাই আসল বিষয়।তো সবসময় শক্ত থাকার চেষ্টা করতে গিয়ে নিজের কষ্টকে অবহেলা করাও ঠিক না।আমাদেরও খারাপ লাগতে পারে,রাগ হতে পারে,কান্না পেতে পারে।তো এসব ফিলিংস থাকা মানেই আমরা দুর্বল না।তো নিজেকে সামলানোর এই অভ্যাসটা একদিনে তৈরি হয় না। লাইফের বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা আস্তে আস্তে শিখি।তো কখনো ভুল করি,কখনো নিজের সিদ্ধান্তের জন্য আফসোস হয় আবার কখনো একই পরিস্থিতিতে আগের চেয়ে ভালোভাবে নিজেকে সামলাতে পারি।তো এভাবেই আস্তে আস্তে নিজের আবেগ,চিন্তা আর আচরণ সম্পর্কে বুঝতে শিখি।

লাইফে অন্য অনেক কিছু শেখার পাশাপাশি নিজেকে সামলানোও শেখা ইম্পর্ট্যান্ট।কারণ নিজের মন অশান্ত থাকলে বাইরের কোনো কিছুতেই ঠিকভাবে শান্তি পাওয়া যায় না।সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব না।কিন্তু পরিস্থিতির মধ্যে নিজেকে কীভাবে সামলাবো সেটা শেখার চেষ্টা করা যায়।আর এই চেষ্টাটাই আমাদের মানসিকভাবে আরও ম্যাচিউর হতে হেল্প করে।

ABB.gif