বড়দের ভুল!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বলতে খারাপ লাগছে কিন্তু আমার না মাঝেমধ্যে বাবা নামক মানুষটার কিছু কথা শুনলে এতোটাই বিরক্ত লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।মানে একজন মানুষ বাবা হলেই যে তার সব কথা ঠিক হবে এমন কোনো কথা নেই।বাবা আমাদের লাইফে গুরুত্বপূর্ণ একজন মানুষ এটা অবশ্যই রাইট।কিন্তু তাই বলে তিনি যা বলবেন যা ভাববেন।একদম সবকিছুই সঠিক হবে এমনটা তো হতে পারে না মানেবতিনিও একজন মানুষ।তারও ভুল হতে পারে তার চিন্তাভাবনাতেও সমস্যা থাকতে পারে।কিন্তু সবচেয়ে বেশি বিরক্ত লাগে তখন যখন নিজের ভুলটা বুঝতে পারার পরও তিনি সেটা স্বীকার করতে চান না।আমাদের সমাজে একটা বিষয় খুব বেশি দেখেছি,বাবার সঙ্গে সন্তানের মতের অমিল হলেই সন্তানকে বেয়াদব মনে করা হয়।

মানে বাবা কোনো ভুল কথা বললেও সেটার প্রতিবাদ করা যাবে না তার কথার সাথে দ্বিমত পোষণ করা যাবে না।কারণ তিনি বাবা তাই তার কথাই শেষ কথা।কিন্তু আমার কাছে মনে হয় যে একটা সম্পর্কের মধ্যে সম্মান থাকা মানে এই না যে একজন মানুষ সবসময় ঠিক আর অন্যজন সবসময় ভুল হবে।বাবা যেমন সন্তানকে ভুল করলে বুঝিয়ে দিতে পারেন তেমনি বাবারও কোনো ভুল থাকলে সেটা নিয়ে কথা বলার সুযোগ থাকা উচিত।সবচেয়ে খারাপ লাগে যখন দেখা যায় একজন বাবা নিজের অভিজ্ঞতা আর বয়সকে এমনভাবে ব্যবহার করছেন যেনো তার বাইরে আর কারও কোনো বাস্তব জ্ঞান নেই।সময় বদলায়,মানুষের চিন্তাভাবনা বদলায়,লাইফস্টাইলের ধরনও বদলায়। কিন্তু কিছু মানুষ এসব পরিবর্তন সহজভাবে মেনে নিতে পারে না।তারা মনে করে যে আগে যেভাবে সবকিছু চলেছে এখনো ঠিক সেভাবেই চলতে হবে।সন্তানের নিজের কোনো মতামত থাকলে সেটাকেও গুরুত্ব দিতে চান না।অথচ সন্তানও বড় হচ্ছে তারও নিজস্ব চিন্তাভাবনা তৈরি হচ্ছে নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হচ্ছে।

আর ভুল স্বীকার করাকে অনেকেই নিজের সম্মান কমে যাওয়া মনে করে।বিশেষ করে পরিবারের বড় কেউ হলে তো কথাই নেই।তারা ভাবে নিজের ভুল মেনে নিলে হয়তো সন্তান আর সম্মান করবে না।কিন্তু আমার কাছে মনে হয় কি ভুল স্বীকার করতে পারাটা একজন মানুষের বড় গুণ।বাবা যদি কোনো বিষয়ে ভুল করে এবং সেটা স্বীকার করে।তাহলে তার প্রতি সম্মান কমে যাওয়ার কথা না।মানেনসন্তানের চোখে তার গ্রহণযোগ্যতা আরও বাড়তে পারে।আমরা অনেক সময় পরিবারের মানুষের কিছু কথা বাইরে থেকে আসা মানুষের কথার চেয়েও বেশি কষ্ট নিয়ে শুনি।কারণ পরিবারের কাছেই আমাদের প্রত্যাশা বেশি থাকে।আমরা চাই যে আমাদের কথাগুলোও শুনুক।আমাদের অনুভূতিগুলোও বোঝার চেষ্টা করা হোক।কিন্তু যখন বারবার নিজের মতামতকে গুরুত্বহীন মনে হয় তখন স্বাভাবিকভাবেই বিরক্তি তৈরি হয়।

মানে বাবা বলে কাউকে অসম্মান করা যেমন ঠিক না সেইম বাবা বলেই তার সব কথা মেনে নিতে হবে এমনটাও ঠিক না।মানে সম্মান আর অন্ধভাবে মেনে নেওয়া এক জিনিস না।একজন মানুষকে সম্মান করেও তার সাথে দ্বিমত পোষণ করা যায়।প্রয়োজন শুধু কথাটা সুন্দরভাবে বলার আর দুই পক্ষেরই অন্যের কথা শোনার মানসিকতা থাকার।কারণ পরিবারে শুধু বড়দের কথার মূল্য থাকবে আর ছোটদের কথা গুরুত্বহীন হবে এমন সম্পর্ক কখনোই সুন্দর হতে পারে না।

ABB.gif