যোগ্যতার খেলা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

যোগ্যতা প্রমাণ করতে হবে সবসময় এমন কোনো কথা নেই আসলে।আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতিতে পরে যাই যখন মনে হয় অন্যদের কাছে নিজেকে প্রমাণ করতেই হবে।কেউ আমাদের নিয়ে খারাপ কিছু বললে সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করি।কেউ আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে তাকে দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি।কিন্তু এভাবে সবসময় অন্যের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে আমরা নিজের ওপরই অনেক বেশি চাপ দিয়ে ফেলি।অথচ আমার কাছে মনে হয় যে যোগ্যতা প্রমাণ করাই জীবনে জিতে যাওয়া না।আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে আলাদা।মানে সবার চিন্তাভাবনা,কাজ করার ধরন বা কোনো কিছু অর্জন করার ক্ষমতা একরকম হবে না।তাই সবাই আমাদের বুঝবে সবাই আমাদের যোগ্যতা চিনতে পারবে এমনটা আশা করাও ঠিক না।কিছু মানুষ আছে যারা আমরা যতো ভালো কাজই করি না কেনো সেটার মধ্যে ভুল খুঁজে বের করবে।আবার কিছু মানুষ আছে, যারা আমাদের ভালো কিছু অর্জন করতে দেখলেও সেটা সহজভাবে মেনে নিতে পারবে না।আর এখন এসব মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে যদি নিজের সময় আর মানসিক শান্তি নষ্ট করি।তাহলে দিনশেষে লাভটা কী হলো?আমার মতে যোগ্যতা প্রমাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে নিজের কাছে নিজেকে প্রমাণ করা।আমি আগে যে কাজটা পারতাম না এখন সেটা শিখতে পারছি কি না,নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারছি কি না বা আগের চেয়ে একটু ভালোভাবে নিজের দায়িত্ব পালন করতে পারছি কি না এগুলোই বেশি গুরুত্বপূর্ণ। কারণ নিজের উন্নতিটা আমি নিজেই সবচেয়ে ভালো বুঝতে পারি।

অন্য কেউ সেটা বুঝলো কি না সবসময় সেটার ওপর নিজের সাফল্য নির্ভর করতে পারে না।অনেক সময় আমরা অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ভুলে যাই যে আমাদের আসল প্রতিযোগিতা নিজের সঙ্গেই। অন্য একজন আমার চেয়ে ভালো করছে বলে আমাকে যে তার চেয়ে ভালো করতেই হবে এমন কোনো নিয়ম নেই বরং নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়াটাই বেশি জরুরি।আজকে আমি যেখানে আছি সেখান থেকে আগামীকাল আরেকটু ভালো জায়গায় যেতে পারলাম কি না সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত।আর একটা বিষয় হচ্ছে সব জায়গায় নিজের যোগ্যতা দেখানোর প্রয়োজনও নেই।কিছু কিছু পরিস্থিতিতে চুপ করে নিজের কাজ করে যাওয়াটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।কারণ যারা আমাদের বুঝতে চায় না ওদের বারবার বোঝানোর চেষ্টা করে সবসময় সফল হওয়া যায় না।আমাদের কাজই একসময় আমাদের পরিচয় তৈরি করবে আর সেটা করতে গিয়ে কাউকে ছোট করা বা নিজের যোগ্যতা নিয়ে বড়াই করারও প্রয়োজন নেই।আমার কাছে মনে হয় যে নিজের যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস থাকা দরকার।কিন্তু সেটা অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করা উচিত না।কেউ প্রশংসা করলে ভালো লাগবে,কেউ আমাদের কাজের মূল্যায়ন করলে আনন্দ হবে।কিন্তু কেউ মূল্যায়ন করল না বলে নিজের সব অর্জনকে ছোট করে দেখার কোনো মানে নেই।

মানে নিজের কাছে নিজের সম্মানটুকু ধরে রাখতে পারা,নিজের ভুল থেকে শিখতে পারা এবং নিজের উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়াটাই অনেক বড় বিষয়।সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমি কতোটা যোগ্য।এমন চিন্তা থেকে বের হয়ে আসা উচিত।কারণ জীবনে জিতে যাওয়া মানে সবাইকে নিজের যোগ্যতা দেখিয়ে দেওয়া না বরং নিজের চোখে নিজেকে ছোট না করে নিজের মতো করে সামনে এগিয়ে যেতে পারা আরকি।

ABB.gif

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!

| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|


We are the hope!

S7VEN Banner