সাজেশন!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি ইম্পর্ট্যান্ট জিনিসগুলো সবসময় ইম্পর্ট্যান্ট মানুষজনের সঙ্গেই শেয়ার করা উচিত।কারণ আমাদের জীবনে এমন অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্য কারো সাজেশন বা পরামর্শের প্রয়োজন হয়।কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে কাকে নিজের ইম্পর্ট্যান্ট বিষয়গুলো জানানো উচিত আর কাকে উচিত না।মানে সবাইকে সবকিছু বলার অভ্যাসটা আসলে অনেক সময় আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।মানে এই যে ধরেন আমি আমার পড়ালেখা নিয়ে কোনো একটা সিদ্ধান্ত নিতে চাইছি।এখন এই বিষয়ে যদি এমন কারো কাছে সাজেশন চাই যে সত্যিই আমার ভালো চায়।তাহলে সে অবশ্যই আমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। আমার পরিস্থিতি বুঝবে,আমার ভবিষ্যতের কথা চিন্তা করবে আর কোন সিদ্ধান্তটা আমার জন্য ভালো হতে পারে সেটা নিয়ে নিজের মতামত দেবে। সে হয়তো আমার সঙ্গে একমত হবে না,আমার কোনো ভুল থাকলে সেটাও ধরিয়ে দেবে।কিন্তু তার উদ্দেশ্য থাকবে যেনো আমি ভালো একটা সিদ্ধান্ত নিতে পারি।

আবার এমন কিছু মানুষও আছে যাদের কাছে নিজের ইম্পর্ট্যান্ট বিষয়গুলো শেয়ার করলে খুব একটা ভালো ফল পাওয়া যায় না।কারণ ওরা হয়তো বিষয়টা ঠিকভাবে বোঝার চেষ্টা করে না,নিজের মতো করে মন্তব্য করে বসে বা এমন পরামর্শ দেয় যেটা আমার পরিস্থিতির সঙ্গে একেবারেই যায় না।আবার কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থের কথা চিন্তা করে পরামর্শ দেয়।ওদের কাছে আমার ভবিষ্যৎ কতটা ভালো হবে, সেটা ইম্পর্ট্যান্ট না বরং ওদের কথা শুনে আমি কী সিদ্ধান্ত নিচ্ছি সেটার মাধ্যমে তাদের কোনো সুবিধা হচ্ছে কি না সেটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়।আমার কাছে মনে হয় যে কাউকে গুরুত্বপূর্ণ মনে করার আগে তার মানসিকতা বোঝা দরকার।সে কি সত্যিই আমার ভালো চায়।আমার কোনো সমস্যা হলে কি মন দিয়ে শোনে।আমি ভুল করলে কি সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেয় নাকি শুধু আমার কথায় হ্যাঁ বলে আবার এমন পরামর্শ দেয় যেটা আমার ক্ষতির কারণ হতে পারে।এসব বিষয় খেয়াল করা খুব জরুরি।কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার কেউ আমার জীবনে গুরুত্বপূর্ণ হলেই যে তার প্রতিটি পরামর্শ সঠিক হবে এমন না।ভালো মানুষও কখনো ভুল পরামর্শ দিতে পারে।তাই অন্যের মতামত শোনা উচিত, কিন্তু নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি। বিশেষ করে পড়ালেখা,ক্যারিয়ার বা ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য মানুষের পরামর্শ নেওয়া ভালো। পাশাপাশি নিজেরও চিন্তা করা উচিত যে কোন সিদ্ধান্তটা আমার জন্য সবচেয়ে উপযুক্ত হবে।

আমরা অনেক সময় আবেগের বশে এমন মানুষের কাছে নিজের সব কথা বলে ফেলি যাদের আমাদের জীবনে তেমন কোনো ভূমিকা নেই পরে ওদের মন্তব্য বা আচরণের কারণে নিজের মধ্যে দ্বিধা তৈরি হয়।অথচ একটু ভেবে দেখলে বোঝা যায়,সব মানুষকে নিজের জীবনের সব বিষয়ে যুক্ত করার প্রয়োজন নেই।কিছু বিষয় নিজের মধ্যে রাখা ভালো আবার কিছু বিষয় এমন মানুষের সঙ্গে শেয়ার করা উচিত যারা সেগুলোর গুরুত্ব বুঝবে।আসলে আমার মনে হয় কি লাইফে কাকে কতটা গুরুত্ব দেব, সেটাও বুঝতে শেখা দরকার।কারণ সঠিক মানুষের কাছ থেকে পাওয়া একটা ভালো পরামর্শ আমাদের অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে।আবার ভুল মানুষের কথা শুনে নিজের ভালো সুযোগও নষ্ট হয়ে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করার আগে মানুষটাকে বোঝা জরুরি।যে মানুষটা সত্যিই আমাদের ভালো চায়,আমাদের পরিস্থিতি বোঝে আর নিজের স্বার্থের চেয়ে আমাদের ভালো থাকাকে গুরুত্ব দেয় তার পরামর্শ অবশ্যই মূল্যবান হতে পারে।কিন্তু শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেচনাকেও গুরুত্ব দিতে হবে।

ABB.gif