কষ্ট চেপে রেখে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি কিছু কিছু কষ্ট মনের মধ্যে চেপে রাখাটার আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হয় কেনো যেনো!মানে এমন কিছু বিষয় থাকে যেগুলো আসলে কাউকে বলতে পারলে হয়তো মনের মধ্যে একটু শান্তি কাজ করতো।মানে মনে হতো যে আরেহ যাক অন্তত একজন মানুষকে নিজের মনের কথাগুলো বলতে পেরেছি।কিন্তু সবসময় তো আর সব কথা সবাইকে বলা যায় না।অনেক কষ্ট থাকে যেগুলো নিজের মধ্যে জমিয়ে রাখতে হয়।মানে বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করি বা সবার সাথে কথা বলি,হাসাহাসি করি।কিন্তু মনের মধ্যে কী চলছে সেটা হয়তো কেউ বুঝতেও পারে না।আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে আর কেউ না হোক অন্তত আম্মুকে যদি সব কথা বলতে পারতাম!নিজের মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো যদি আম্মুর কাছে খুলে বলা যেতো।

তাহলে হয়তো অনেকটাই শান্তি পেতাম।কারণ আম্মুর কাছে মনের কথা বলার মধ্যে আলাদা একটা স্বস্তি আছে।মানে সব সমস্যার সমাধান যে আম্মু করে দিতে পারবেন এমন না।কিন্তু নিজের কষ্টগুলো বলতে পারাটাও অনেক বড় ব্যাপার।মানে মনে হয় যে অন্তত এমন একজন মানুষ আছেন যিনি আমার কথা শুনবেন বা আমার কষ্টটা বোঝার চেষ্টা করবেন।আসলে আমরা অনেক সময় এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যেগুলো অন্য কাউকে বোঝানো কঠিন হয়ে যায়।মানে কখনো মনে হয় যে বললে মানুষ ভুল বুঝবে আবার কখনো আবার মনে হয় কথাগুলো বলার পর অন্য কেউ জেনে যাবে।আবার এমনও হয় যে নিজের কষ্টের কথা বলতে গিয়েও থেমে যাই।মানে এসব বলে আর কী হবে!আসলে সবাই কি আর আমাদের মনের অবস্থাটা বুঝতে পারবে?তখন নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রেখে দিই।কিন্তু এভাবে সবকিছু নিজের মধ্যে জমিয়ে রাখাও সহজ না।একটা সময় পর মনে হয় যে মনের মধ্যে অনেক কথা জমে আছে।অথচ বলার মতো কাউকে পাচ্ছি না।তখন ছোট ছোট বিষয়েও মন খারাপ হয়ে যায়। কোনো কিছুতেই ঠিকমতো মন বসে না।বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক মনে হয়।কিন্তু নিজের ভেতরে একটা অশান্তি কাজ করতে থাকে।আর সবচেয়ে খারাপ লাগে তখন যখন নিজের কষ্টের কথাগুলো বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলা হয়ে ওঠে না।

আমার কাছে মনে হয় যে লাইফে এমন একজন মানুষ থাকা খুব দরকার যার কাছে নিজের মনের কথা বলতে গেলে বারবার ভাবতে হবে না।যার কাছে কষ্টের কথা বলতে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয় থাকবে না আর মেয়েদের জীবনে আম্মু অনেক সময় এমন একজন মানুষ হন যার কাছে সবকিছু খুলে বলতে ইচ্ছা করে।কারণ আম্মুর কাছে নিজেকে সবসময় শক্ত করে রাখার প্রয়োজন হয় না।মানে মন খারাপ হলে মন খারাপের কথা বলা যায়,কষ্ট পেলে কষ্টের কথা বলা যায়।কিন্তু সবসময় যে আম্মুকে সব কথা বলা সম্ভব হয় তাও না।কখনো পরিস্থিতির কারণে,কখনো নিজের দ্বিধার কারণে অনেক কথা বলা হয়ে ওঠে না।তারপরও মনে হয় যে যদি একবার সবকিছু খুলে বলতে পারতাম।তাহলে হয়তো বুকের ভেতর জমে থাকা ভারটা একটু কমত।আর সত্যি বলতে কি সব কষ্টের সমাধান দরকার হয় না।কখনো কখনো শুধু এমন একজন মানুষ দরকার হয়,যিনি মন দিয়ে কথাগুলো শুনবেন।কোনো বিচার করবেন না,অযথা প্রশ্ন করবেন না,শুধু পাশে থাকবেন আর সেই মানুষটা যদি নিজের আম্মু হয়।তাহলে হয়তো মনের শান্তিটাও একটু অন্যরকম হয়।কারণ পৃথিবীর অনেক মানুষের কাছে নিজের কষ্ট লুকিয়ে রাখা গেলেও আম্মুর কাছে অন্তত মন খুলে কথা বলতে পারার ইচ্ছাটা অনেক সময় মনের মধ্যে থেকেই যায় আমার।আপনাদের ও কি এমন হয়?

ABB.gif