মই হিসেবে ব্যবহার!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে কিছু মানুষ সবসময়ই চায় অন্য মানুষকে ব্যবহার করে উপরে উঠতে।নিজের যোগ্যতা দিয়ে কিছু করার চেয়ে অন্যের সাহায্য নিয়ে কীভাবে নিজের সুবিধা আদায় করা যায় আর সেটাই যেনো এদের মূল চিন্তা।আর ওরা সবসময় শর্টকাট খুঁজতে থাকে।মানে নিজের স্বার্থের জন্য অন্যের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে,ভালো ভালো কথা বলে এমনকি অনেক সময় আপন হওয়ার অভিনয়ও করে।কিন্তু ভেতরে ভেতরে এদের উদ্দেশ্য থাকে সম্পূর্ণ আলাদা।যতোক্ষণ পর্যন্ত অন্য মানুষটার কাছ থেকে সুবিধা পাওয়া যায় ততোক্ষণ পর্যন্ত ওরা সম্পর্কটা ধরে রাখে।আর যখনই সেই সুবিধা পাওয়া বন্ধ হয়ে যায়।তখনই এদের আসল চেহারা বেরিয়ে আসে।আর আমার কাছে এই ধরনের মানুষকে সবচেয়ে বেশি খারাপ লাগে।কারণ নিজের ভালো করার জন্য পরিশ্রম করা,নিজের যোগ্যতা বাড়ানো বা নিজের অবস্থান তৈরি করার অনেক উপায় আছে।কিন্তু কিছু মানুষ সেদিকে না গিয়ে অন্যকে ব্যবহার করাকেই সহজ পথ মনে করে।ওরা বুঝতে চায় না যে অন্যের ক্ষতি করে নিজের ভালো করা আসলে কোনো গর্বের বিষয় হতে পারে না উলটো এটা নিজের মানসিকতার পরিচয় দেয়।আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কি এরা অনেক সময় এমনভাবে অন্যকে ব্যবহার করে যে মানুষটা প্রথমে বুঝতেই পারে না তার সঙ্গে কী হচ্ছে।মানে বিশ্বাস করে পাশে দাঁড়ায়,নিজের সময় দেয়,নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয় এমনকি অনেক সময় নিজের গুরুত্বপূর্ণ সুযোগও অন্যের জন্য ছেড়ে দেয়।কিন্তু পরে যখন বুঝতে পারে যে তাকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে।তখন কষ্টটা অনেক বেশি হয়।কারণ এখানে শুধু সাহায্যের বিষয় থাকে না বিশ্বাসেরও একটা ব্যাপার থাকে।আর কিছু মানুষ আবার নিজের সুবিধার জন্য অন্যের লাইফেও সমস্যা তৈরি করতে ডাউট করে না।
মানে নিজের অবস্থান ভালো করার জন্য অন্যের নামে খারাপ কথা বলে আর অন্যের কাজের কৃতিত্ব নিয়ে নেয় বা এমন পরিস্থিতি তৈরি করে যাতে অন্য মানুষটা পিছিয়ে পরে।অথচ নিজের উন্নতির জন্য অন্যকে পিছিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।মানে একজন মানুষ নিজের যোগ্যতা দিয়েও অনেক দূর যেতে পারে।কিন্তু যাদের চিন্তাভাবনাই এমন যে ওরা হয়তো অন্যের ক্ষতি না করে নিজের ভালো করার পথ খুঁজতে চায় না।আর আমার মনে হয় যে এই ধরনের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা সম্পর্কের মূল্য বোঝে না।ওদের কাছে মানুষ মানে অনেক সময় শুধু একটা সুযোগ।কে কীভাবে কাজে লাগবে,কার কাছ থেকে কী পাওয়া যাবে এসব হিসাবেই তারা সম্পর্ক তৈরি করে।কিন্তু তারা ভুলে যায় যে মানুষকে সবসময় বোকা বানিয়ে রাখা যায় না।একসময় না একসময় মানুষ তাদের উদ্দেশ্য বুঝতে পারে।তখন হয়তো আগের মতো বিশ্বাস আর সম্মানটা আর থাকে না।আর সত্যি বলতে অন্যকে ব্যবহার করে হয়তো সাময়িকভাবে নিজের অবস্থান ভালো করা যায়।কিন্তু এভাবে মানুষের বিশ্বাস অর্জন করা যায় না আর বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘদিন সুন্দরভাবে টিকে থাকে না।আজকে যে মানুষটা নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করছে কালকে তার নিজেরও কারো সাহায্যের প্রয়োজন হতে পারে।তো তখন যদি কেউ তার পাশে দাঁড়াতে না চায় সেটার পেছনেও তার আগের আচরণের এফেক্ট থাকতে পারে।
তাই আমার কাছে মনে হয় যে লাইফে এগিয়ে যাওয়ার জন্য শর্টকাট খোঁজার চেয়ে নিজের যোগ্যতা তৈরি করা অনেক বেশি জরুরি।অন্যের পাশে দাঁড়ানো উচিত আন্তরিকতা থেকে,নিজের কোনো সুবিধা আদায়ের জন্য না।কারণ মানুষকে ব্যবহার করে হয়তো কিছু পাওয়া যায়।কিন্তু মানুষের মন থেকে আপন হওয়া যায় না।আর যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য অন্যের জীবনে আসে সে আসলে কখনোই সত্যিকারের আপন মানুষ হয়ে উঠতে পারে না।

