একই কথা!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে একটা বিষয় কি এক কথা বারবার বললে আসলে ভালো দেখায় না একদম।মানে কিছু মানুষ আছে যারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলতে থাকে।মানে একবার বলেছে আবার কিছুক্ষণ পর সেই একই কথা অন্যভাবে বলছে।তারপর আবার সুযোগ পেলেই সেই কথাটা নিয়ে আসছে।বিষয়টা সত্যি বলতে একটা সময় খুবই বিরক্তিকর লাগে।কারণ একটা কথা একবার বললেই তো বোঝা যায়।তারপরও একই কথা বারবার বলার আসলে কী প্রয়োজন সেটা আমার মাথায় আসে না।অনেক সময় ই মানুষ কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে শুরু করলে সেই বিষয়টা আর শেষ করতে চায় না।একই কথা বারবার বলে একই উদাহরণ দেয় একই অভিযোগ বারবার সামনে নিয়ে আসে।এমনকি আলোচনার বিষয় পরিবর্তন হয়ে গেলেও কোনোভাবে আবার আগের কথায় ফিরে যায়।তখন মনে হয় যে এই কথাটা তো আগেও কয়েকবার শুনেছি আবার নতুন করে বলার কী আছে!
অবশ্য কিছু বিষয় আছে যেগুলো বোঝানোর জন্য একাধিকবার বলতে হতে পারে।কেউ প্রথমবার বুঝতে পারেনি কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে হচ্ছে বা কোনো সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার।তাহলে বারবার বলা অস্বাভাবিক না।কিন্তু যেখানে সবাই বিষয়টা বুঝে গেছে সেখানে একই কথা বারবার বলার কোনো মানে হয় না।আমার কাছে মনে হয় যে কথা বলারও একটা সীমা থাকা দরকার।শুধু কথা বলার জন্য কথা বলে যাওয়া বা নিজের বলা কথাটাকেই বারবার সামনে নিয়ে আসা ভালো কোনো অভ্যাস না।এতে কথার গুরুত্বও একটা সময় কমে যায়।প্রথমবার যে কথাটা শুনে মানুষ গুরুত্ব দিতে পারে সেটাই বারবার শুনতে শুনতে একসময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।আবার কিছু মানুষ আছে যারা হয়তো নিজের কথাকে বেশি গুরুত্ব দেওয়ানোর জন্য একই কথা বারবার বলে।মানে বারবার বললে অন্যরা হয়তো কথাটা বেশি গুরুত্ব দিয়ে বুঝবে।কিন্তু বাস্তবে সবসময় এমন হয় না বরং অনেক সময় মানুষ বিরক্ত হয়ে সেই কথার প্রতিই আগ্রহ হারিয়ে ফেলে।
আমাদের এটাও বুঝতে হবে যে কথা বলার পাশাপাশি অন্যের কথা শোনাটাও গুরুত্বপূর্ণ।শুধু নিজের কথাই বলে যেতে থাকলে একটা সুন্দর আলোচনা তৈরি হয় না।অন্য মানুষ কী বলছে তার কথার উত্তর দেওয়া হয়েছে কি না আলোচনাটা কোথায় যাচ্ছে এসব বিষয়ও খেয়াল রাখা দরকার।আর সবচেয়ে বড় কথা হচ্ছে অল্প কথায় নিজের বক্তব্য পরিষ্কারভাবে প্রকাশ করতে পারাটাও একটা ভালো গুণ।প্রতিটি বিষয় নিয়ে অনেক কথা বলতে হবে এমন কোনো নিয়ম নেই।কখনো কখনো অল্প কথায় যা বোঝানো যায় সেটা অনেক কথা বলেও বোঝানো সম্ভব হয় না।তাই আমার মনে হয় যে কথা বলার আগে একটু ভেবে নেওয়া উচিত যে একই বিষয় নিয়ে আমি আগেও বলেছি কি না।প্রয়োজন হলে বলবো কিন্তু অকারণে একই কথা বারবার বলবো না।কারণ সুন্দরভাবে কথা বলা মানে শুধু অনেক কথা বলা না,কখন কতোটুকু কথা বলতে হবে সেটাও বুঝতে পারা।

