মনের কথা!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

একটা বিষয় কি আসলে না কিছু কিছু মানুষকে নিজের মনের কথা বলতে পারলে এমন একটা শান্তি কাজ করে।মানে যেটা আসলে অন্য কিছুতেই পাওয়া যায় না।মানে মনের মধ্যে যতো চিন্তা,কষ্ট বা অস্থিরতা থাকুক না কেনো সেই মানুষটার সঙ্গে একটু কথা বললেই যেনো অনেকটা হালকা লাগে। মানে এতোক্ষণ ধরে মনের মধ্যে যেসব কথা জমে ছিলো সেগুলো কাউকে বলতে পেরে এবার একটু শান্তি পাওয়া গেলো।আসলে আমার কাছে মনে হয় কি লাইফে এমন কিছু মানুষ থাকা সত্যিই অনেক বড় একটা পাওয়া।আমরা সবাই কিন্তু সব মানুষের কাছে নিজের মনের কথা বলতে পারি না।অনেক মানুষের সঙ্গে আমাদের পরিচয় থাকে কথা হয় ভালো সম্পর্কও থাকে।কিন্তু তাই বলে তাদের সবার কাছে নিজের ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করা সম্ভব হয় না।কারণ নিজের মনের কথা বলার জন্য শুধু পরিচিত হলেই হয় না একটা বিশ্বাসের জায়গাও প্রয়োজন হয়। এমন কাউকে প্রয়োজন হয় যার কাছে কথা বলতে গেলে বারবার চিন্তা করতে হবে না যে সে আমাকে কীভাবে বিচার করবে,আমার কথা নিয়ে কী ভাববে বা পরে অন্য কারো কাছে বলে দিবে কি না।

আসলে মনের মধ্যে অনেক কথা জমে থাকলে একটা সময় নিজের কাছেই সবকিছু ভারী মনে হতে থাকে।বাইরে থেকে হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করছি,সবার সাথে কথা বলছি,হাসছি,প্রয়োজনীয় কাজও করছি।কিন্তু ভেতরে ভেতরে অনেক চিন্তা কাজ করতে পারে।এমন কিছু বিষয় থাকতে পারে যেগুলো কাউকে বোঝানোও কঠিন।তো তখন যদি এমন একজন মানুষ পাওয়া যায়,যার কাছে নিজের কথাগুলো নির্দ্বিধায় বলা যায়।তাহলে সত্যিই অনেক ভালো লাগে।আসলে সবসময় যে সেই মানুষটাকে আমার সমস্যার সমাধান দিতে হবে এমনও না।অনেক সময় আমি শুধু চাইব কেউ আমার কথাগুলো মন দিয়ে শুনুক।আমি কী বলতে চাইছি বা কেনো আমার খারাপ লাগছে বা কোন বিষয়টা আমাকে চিন্তায় ফেলেছে সেগুলো বোঝার চেষ্টা করুক।সব কথার উত্তর দেওয়ার প্রয়োজন নেই।কখনো কখনো শুধু মন দিয়ে শোনাটাও অনেক বড় একটা সহযোগিতা।

কারণ নিজের ফিলিংসগুলো প্রকাশ করতে পারলে অনেক সময় সমস্যাগুলো নিয়ে নতুনভাবে ভাবার সুযোগ তৈরি হয়।আসলে যে মানুষটার কাছে নিজের মনের কথা বলা যায় তার সাথে সম্পর্কটা অন্যরকম হয়।সেখানে সবসময় নিজেকে ভালো দেখানোর চেষ্টা করতে হয় না।মন খারাপ থাকলে মন খারাপের কথা বলা যায় কোনো কিছুতে ভয় পেলে সেটাও স্বীকার করা যায়।এমনকি নিজের দুর্বলতার কথাও বলা যায়।কারণ মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে এই মানুষটা অন্তত আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে।কিন্তু এমন মানুষ জীবনে খুব বেশি পাওয়া যায় না।অনেক সময় আমরা কাউকে বিশ্বাস করে নিজের কথা বলি।কিন্তু পরে সেই কথাগুলো নিয়েই নানা ধরনের সমস্যা তৈরি হয়।তখন পরবর্তী সময়ে আর কাউকে সহজে বিশ্বাস করতে ইচ্ছা করে না।তাই যে মানুষটা আমাদের কথা মন দিয়ে শোনে,আমাদের অনুভূতিকে গুরুত্ব দেয় আর ব্যক্তিগত কথাগুলোর সম্মান রাখে তার মূল্য বোঝা দরকার।

লাইফে অর্থ,সফলতা বা ভালো সুযোগের প্রয়োজন অবশ্যই আছে।কিন্তু মানসিক শান্তির জন্য এমন কিছু সম্পর্কও প্রয়োজন যেখানে নিজের মনের কথাগুলো বলতে পারব।এমন একজন মানুষ থাকলে অনেক কঠিন সময়ও তুলনামূলক সহজ মনে হয়।কারণ তখন অন্তত এটুকু জানা থাকে যে মনের মধ্যে কোনো কষ্ট জমে থাকলে সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ আছে।আমার কাছে মনে হয় যে এমন মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়।যার সাথে কথা বললে মনের অস্থিরতা কমে যায়,নিজের ভেতরের চাপটা হালকা লাগে তাকে লাইফে ধরে রাখা উচিত।কারণ সবসময় সমস্যার সমাধান পাওয়া সম্ভব না হলেও মনের কথাগুলো বলার মতো একজন মানুষ থাকলে অনেক সময় নতুন করে সাহস পাওয়া যায় আর এই শান্তিটুকু সত্যিই অন্য অনেক কিছুর চেয়ে আলাদা।

ABB.gif