মনের সাহস!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা ব্যাপার কি সবসময় মনের মধ্যে সাহস রাখাটা অনেক বেশি দরকার।কারণ আমাদের জীবন সবসময় একরকম যায় না।কখনো খুব ভালো সময় যায়, আবার কখনো এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় যেগুলো সামলানো অনেক কঠিন হয়ে পরে।তখন নিজের মনের সাহসটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয়।কারণ পরিস্থিতি যতো কঠিনই হোক,যদি নিজের ভেতরে একটু সাহস থাকে।তাহলে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করা যায়।আমার মনে হয় যে সাহসী হওয়া মানে এই না যে কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না বরং ভয় পাওয়ার পরও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা থাকাটাই আসল সাহস।অনেক সময় আমরা কোনো কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যাই।মানে মনে হয় যে যদি কাজটা ঠিকমতো করতে না পারি।যদি ব্যর্থ হই,যদি মানুষ আমাকে নিয়ে খারাপ কিছু ভাবে।এসব চিন্তা করতে করতে একটা সময় কাজ শুরু করার আগ্রহটাই হারিয়ে ফেলি।অথচ চেষ্টা না করলে তো বোঝার কোনো উপায় নেই যে কাজটা আমি পারব কি না।
লাইফে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব কঠিন হয়ে যায়।চারপাশের পরিস্থিতি ভালো থাকে না,কাছের মানুষদের কাছ থেকেও প্রত্যাশামতো সহযোগিতা পাওয়া যায় না।কখনো নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ তৈরি হয়।তখন মনে হয়, সবকিছু ছেড়ে দিই।কিন্তু ঠিক সেই সময়টাতেই নিজের মনের সাহসটা ধরে রাখা দরকার।কারণ একটা খারাপ সময় মানেই পুরো জীবন খারাপ হয়ে যাওয়া না।আজকে যে সমস্যাটা অনেক বড় মনে হচ্ছে,সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সেটার সমাধানও হয়ে যাবে।আবার সাহস রাখার অর্থ সবকিছু একা সামলাতে হবে এমনটাও না।কখনো কখনো নিজের দুর্বলতা স্বীকার করাটাও সাহসের বিষয়।প্রয়োজন হলে কারো সাহায্য নেওয়া,নিজের কষ্টের কথা বলা বা কোনো ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্যও সাহস লাগে।আমরা অনেক সময় অন্যরা কী ভাববে সেটা নিয়ে এতো বেশি চিন্তা করি যে নিজের প্রয়োজনগুলোকেই গুরুত্ব দিতে ভুলে যাই।অথচ নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও অনেক গুরুত্বপূর্ণ।আমার কাছে মনে হয় যে লাইফে সবকিছু নিজের ইচ্ছামতো হবে না এটা মেনে নেওয়ার জন্যও সাহস দরকার।কখনো অনেক চেষ্টা করার পরও প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না।কখনো নিজের খুব পছন্দের কিছু ছেড়ে দিতে হয় আবার কখনো নতুন করে শুরু করতে হয়।এসব পরিস্থিতিতে ভেঙে পড়া স্বাভাবিক।কিন্তু সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করাটাই গুরুত্বপূর্ণ।
সবসময় সাহস ধরে রাখা সহজ না।কিছু দিন এমন আসবে যখন নিজের মনেই অনেক ভয় কাজ করবে।ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে,নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হবে।কিন্তু এসব অনুভূতির কারণে নিজেকে একেবারে দুর্বল ভাবা ঠিক না।মানুষ হিসেবে আমাদের সবারই খারাপ সময় আসে।তাই বলে সেই সময়টাই আমাদের জীবনের শেষ কথা হয়ে যায় না।নিজের মনের মধ্যে সাহস রাখার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখাটাও অনেক গুরুত্বপূর্ণ।নিজের জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে এবং পরিস্থিতি খারাপ হলেও আশা হারানো যাবে না।সব সমস্যার সমাধান একদিনে হবে না।কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলে অনেক কঠিন পথও পার হওয়া সম্ভব।লাইফে সাহসটা সবসময় প্রয়োজন।কারণ সাহস থাকলে অন্তত চেষ্টা করার শক্তি পাওয়া যায়।সব কাজে সফল হবো এমন নিশ্চয়তা নেই।কিন্তু ভয় পেয়ে যদি শুরুই না করি।তাহলে সফল হওয়ার সুযোগটাও তৈরি হবে না।তাই পরিস্থিতি যেমনই হোক,নিজের ভেতরের সাহসটাকে ধরে রাখতে হবে।ভয় থাকলেও এগিয়ে যেতে হবে,ব্যর্থ হলেও আবার চেষ্টা করতে হবে।কারণ অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে তখনই যখন ভয় থাকা সত্ত্বেও আমরা হাল ছেড়ে না দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

