উচ্চবাচ্য ই সমাধান নয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা অনেকেই এমন একটা ভুল করি যে নিজের কথাকে সবচেয়ে সঠিক মনে করে জোরে জোরে বললেই যেন সবাই বিশ্বাস করবে। কিন্তু বাস্তবটা একদম উল্টো। উচ্চবাচ্য মানে চিৎকার করে বা কণ্ঠ উঁচু করে কথা বলা কখনও আসল সমাধান হতে পারে না। এতে শুধু নিজের রাগ প্রকাশ পায় কিন্তু সমস্যার জায়গাটা ঠিক আগের মতোই থেকে যায়। মানুষ যতই যুক্তি জানুক যতই কথা বলুক না কেন যদি তা নিয়ন্ত্রিত ও শান্তভাবে না হয় তাহলে সেই কথা আর প্রভাব ফেলে না কারো মনে।অনেক সময় আমরা দেখি দুইজন মানুষের মধ্যে তর্ক হচ্ছে। কেউই অন্যের কথা শুনছে না সবাই কেবল নিজের অবস্থান প্রমাণ করার জন্য চেঁচাচ্ছে। কিন্তু শেষে কী হয়?কেউই সন্তুষ্ট হয় না সম্পর্কটা আরও খারাপ হয়। অথচ যদি কেউ একটু থেমে যেত অন্যজনের কথা শুনত তাহলে হয়তো সেই তর্কটা আলোচনায় পরিণত হতো। সত্যি বলতে উচ্চবাচ্য কণ্ঠের মধ্যে যুক্তি ডুবে যায় অনুভূতি হারিয়ে যায় আর সম্মানও নষ্ট হয়।

শান্তভাবে কথা বলাটা অনেক সময় সাহসের কাজ। কারণ রাগের সময় নিজের কণ্ঠ নিচু রাখা সহজ না। কিন্তু যে এটা পারে সে সত্যিকার অর্থে শক্তিশালী। জীবনের অনেক সমস্যা শুধু কথার ধরন বদলালেই সহজ হয়ে যায়। যেমন যদি কেউ আমাদের কষ্ট দেয় বা অন্যায় করে তখন আমরা যদি রাগ না করে নিজের অবস্থানটা স্পষ্টভাবে বোঝাই তাহলে তাতে আমাদের কথা যেমন গুরুত্ব পায় তেমনি অন্যজনও আমাদের প্রতি শ্রদ্ধা অনুভব করে।উচ্চবাচ্য কখনোই কারো মন জয় করতে পারে না। তাতে মন ভাঙে। একটা সময় আসে যখন মানুষ বুঝতে শেখে সমাধান চেঁচিয়ে না বোঝাপড়া আর সহানুভূতির মাধ্যমে আসে। তাই আমাদের শেখা উচিত যে কথা আমরা চিৎকার করে বলতে চাই সেটা শান্তভাবে বললে হয়তো আরও গভীরভাবে কেউ শুনবে।

উচ্চবাচ্য আমাদের দুর্বলতাই প্রকাশ করে শক্তি না। যে মানুষ নরমভাবে কথা বলেও নিজের অবস্থান বোঝাতে পারে সেই মানুষই আসলে সবচেয়ে দৃঢ়। তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে সমাধানের পথ শান্তির মধ্যেই লুকানো উচ্চবাচ্যের মধ্যে নয়।

ABB.gif