থিসিস ডিফেন্স!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার না এই থিসিসের ডিফেন্সের জন্য বিশাল ভয় লাগছে।আর মাত্র দুই দিন পরেই ডিফেন্স।মানে সময় যতো কাছে আসছে ভয়টাও একদম ততোই বেশি মনে হচ্ছে।কয়েকদিন আগেও মনে হচ্ছিলো আরেহ সামনে তো এখনও সময় আছে আস্তে আস্তে প্রস্তুতি নেওয়া যাবে।কিন্তু এখন মনে হচ্ছে সময় একদম শেষের দিকে চলে এসেছে।আর থিসিস নিয়ে যতোটা চিন্তা ছিলো এখন তার সঙ্গে ডিফেন্সের ভয়টাও যোগ হয়েছে।আসলে থিসিস তৈরি করার সময় একটা আলাদা ধরনের চাপ থাকে।অনেক কিছু খুঁজে বের করা,পড়াশোনা করা,ডাটা নিয়ে কাজ করা,লেখা ঠিক করা,ভুল সংশোধন করা,রিপোর্ট তৈরি করা মানে সব মিলিয়ে অনেক সময় চলে যায়।এতোদিন ধরে যে কাজটা করে এসেছি এখন সেটাই অন্যদের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হবে।আর এই জায়গাটাই আমার কাছে সবচেয়ে বেশি ভয় লাগছে।মানে মনে হচ্ছে যে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারি?

বা যদি ধরেন এমন কিছু জিজ্ঞেস করে যেটা আমি ঠিকমতো জানি না আবার যদি হঠাৎ সামনে দাঁড়িয়ে সবকিছু ভুলে যাই?মানে এসব চিন্তা বারবার মাথায় আসছে।ডিফেন্সের কথা ভাবলেই মনে হচ্ছে সবাই আমার প্রস্তুতির দিকে তাকিয়ে থাকবে।আমার থিসিসের প্রতিটা অংশ নিয়ে প্রশ্ন হতে পারে।কোথায় কী করেছি,কেনো করেছি,কোন পদ্ধতি ব্যবহার করেছি,ফলাফল কী এসেছে এসব নিয়ে কথা বলতে হবে।যদিও এতোদিন ধরে এই কাজটা নিয়ে সময় দিয়েছি তারপরও ভয় হচ্ছে।কারণ নিজের কাজ সম্পর্কে জানা আর সেটাকে সবার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে বুঝিয়ে বলা এক বিষয় না।

আর সবচেয়ে বেশি ভয়টা হয় আসলে নিজের নার্ভাসনেস নিয়ে।আমি জানি যে অনেক সময় বেশি চিন্তা করলে জানা বিষয়ও মাথা থেকে বের হয়ে যায়।একটা সহজ প্রশ্নের উত্তরও তখন কঠিন মনে হয়।তাই এখন চেষ্টা করছি নিজেকে যতোটা সম্ভব শান্ত রাখার। বারবার নিজেকেই বুঝাচ্ছি যে ডিফেন্স মানে আমাকে সবকিছু মুখস্থ করে গিয়ে বলতে হবে এমন না।আমার কাজটা আমি করেছি তাই আমার থিসিস সম্পর্কে আমার একটা ধারণা অবশ্যই আছে।হয়তো সব প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে দিতে পারবো না।কিন্তু তার মানে এই না যে আমি কিছুই জানি না।আর মাত্র দুই দিন সময় আছে বলে এখন নতুন করে সবকিছু নিয়ে ভয় পাওয়ার চেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ভালোভাবে দেখে নেওয়াই দরকার।থিসিসের মূল বিষয়গুলো আবার পড়তে হবে।কোন জায়গায় কী করেছি,কেনো করেছি,ফলাফল কী পেয়েছি এগুলো নিজের মতো করে বুঝে নিতে হবে।আর বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে সেগুলো একটু বেশি করে দেখা দরকার।শুধু মুখস্থ করার চেষ্টা করলে হয়তো আরও বেশি চাপ তৈরি হবে।আর বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করাই ভালো।সত্যি বলতে এই মুহূর্তে ভয় লাগাটাও স্বাভাবিক।এতোদিনের একটা বড় কাজের শেষ ধাপ যখন সামনে তখন চিন্তা হওয়াটাই স্বাভাবিক।কিন্তু এই ভয় যেন আমার প্রস্তুতিকে নষ্ট না করে সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।আমি জানি না ডিফেন্সের দিন ঠিক কী হবে।হয়তো শুরু করার আগে অনেক ভয় লাগবে হয়তো সামনে গিয়ে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।দুই দিন পর যে ডিফেন্স সেটা নিয়ে এখন যতই ভয় লাগুক একসময় এই দিনটাও শেষ হয়ে যাবে।এতোদিনের থিসিসের কাজ,পড়ালেখা,চাপ,টেনশন সবকিছুর পর এই একটা দিন পার করলেই একটা বড় অধ্যায় শেষ হবে।তো তাই এখন ভয়কে একদম বাদ দিতে না পারলেও ভয় নিয়েই প্রস্তুতি নিতে হবে।আরননিজেকে শুধু এটুকুই বলতে চাই যে আমি যতোটুকু করেছি সেটা নিয়েই আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করি।সবকিছু পারফেক্ট না হলেও আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।আর হয়তো ডিফেন্স শেষ হওয়ার পর মনে হবে এতোদিন যে বিষয়টা নিয়ে এতো ভয় পাচ্ছিলাম সেটা আসলে এতোটাও ভয়ংকর ছিলো না।যাই হোক,জানিনা কি হবে!

ABB.gif