অপমান!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসার মানুষের জন্য আসলে সবসময় অপমান সহ্য করতে হবে এরকম কোনো কথাই নেই।অনেক সময় আমরা ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য নিজের অনেক কিছু মেনে নিই।মানে রাগ,খারাপব্যবহার,ভুল বোঝাবুঝি এমনকি অপমানও চুপ করে সহ্য করি।মানে ধরেন এমন মনে হয় আরকি যে আমি যদি একটু বেশি সহ্য করি।তাহলে হয়তো সম্পর্কটা ভালো থাকবে।কিন্তু সবসময় অপমান সহ্য করলেই যে ভালোবাসা বেশি পাওয়া যাবে এরকম কোনো গেরান্টি নেই।ভালোবাসার একটা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে,রাগ হতে পারে বা মতের অমিলও হতে পারে।এগুলো স্বাভাবিক।কিন্তু কাউকে বারবার ছোট করা,অপমান করা,তার আত্মসম্মানে আঘাত করা কোনোভাবেই ভালোবাসার স্বাভাবিক অংশ হতে পারে না।একজন মানুষ আমাদের ভালোবাসে বলেই আমাদের সঙ্গে যেকোনো আচরণ করার অধিকার সে পেয়ে যায় না।

অনেক সময় আমরা ভালোবাসাকে ধরে রাখার জন্য নিজের সম্মানটাকেই ভুলে যাই।আসলে মানুষটা যদি আমার জীবনে থাকে।তাহলে কিছু কষ্ট সহ্য করতেই হবে।কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের আত্মসম্মানকে প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলার কোনো মানে নেই।সম্পর্ক আমাদের শান্তি দেওয়ার কথা আর সবসময় ভয় বা অপমানের মধ্যে রাখার কথা না।আর কেউ যদি একবার ভুল করে এবং পরে নিজের ভুল বুঝতে পারে সেটা আলাদা বিষয়।মানে মানুষ ভুল করতেই পারে।কিন্তু একই ধরনের অপমান বারবার হতে থাকলে সেটাকে শুধু ভালোবাসার নামে মেনে নেওয়া ঠিক না।কারণ বারবার সহ্য করতে থাকলে অনেক সময় অন্য মানুষটাও ভাবতে শুরু করে সে যা করছে সেটা মেনে নেওয়া হবে।তখন তার আচরণ আরও খারাপ হতে পারে।আর একটা বিষয় হচ্ছে কি ভালোবাসা কখনো একতরফা সহ্য করার নাম হতে পারে না।একজন সবসময় ছাড় দিবে আর অন্যজন সবসময় নিজের ইচ্ছামতো আচরণ করবে।তাহলে সেখানে সম্পর্কের ভারসাম্য থাকে না।ভালোবাসার জায়গায় দুজনেরই একে অপরের অনুভূতি,সম্মান আর সীমারেখার প্রতি গুরুত্ব থাকা দরকার।কিছু মানুষ আবার ভালোবাসার সম্পর্ককে এমনভাবে দেখে যেনো প্রিয় মানুষটির জন্য সবকিছু সহ্য করতেই হবে।কিন্তু আমি মনে করি যে ভালোবাসার মানুষকে ভালোবাসা আর নিজের অপমানকে মেনে নেওয়া এক বিষয় না।

আসলে কাউকে খুব ভালোবাসা যায় তার জন্য অনেক কিছু করা যায়,তার খারাপ সময়েও পাশে থাকা যায়।কিন্তু নিজের সম্মানটুকু ধরে রেখেও সেটা করা সম্ভব।কোনো সম্পর্কের মধ্যে যদি বারবার মনে হয়,আমাকে শুধু সহ্য করতেই হচ্ছে,নিজের কথা বলতে পারছি না,একটু প্রতিবাদ করলেই আমাকে দোষ দেওয়া হচ্ছে।তাহলে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবা দরকার।কারণ ভালোবাসা এমন কিছু না যার বিনিময়ে নিজের মানসিক শান্তি পুরোপুরি বিসর্জন দিতে হবে।মানে আমাদের মনে রাখতে হবে যে কাউকে হারানোর ভয় থেকে নিজের সম্মান হারিয়ে ফেলা উচিত না।যে মানুষ সত্যিই আমাদের ভালোবাসে,সে আমাদের কষ্ট বুঝবে,ভুল হলে ক্ষমা চাইবে,নিজের আচরণ ঠিক করার চেষ্টা করবে।সবসময় আমাদের সহ্য করতে হবে এমন প্রত্যাশা করবে না।মানে ভালোবাসা থাকুক,সম্পর্ক থাকুক,ছাড় দেওয়াও থাকুক।কিন্তু নিজের সম্মানও থাকুক।কারণ ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্য যদি প্রতিদিন নিজেকেই ছোট করতে হয়।তাহলে সেই সম্পর্ক আমাদের জন্য কতোটা ভালো সেটাও ভাবা দরকার।ভালোবাসা এমন হওয়া উচিত যেখানে দুজন মানুষ একে অপরকে ধরে রাখবে।কিন্তু কেউ কাউকে ভেঙে দিয়ে ভালোবাসার প্রমাণ চাইবে না।

ABB.gif