অন্যের কাছে ঠিক না ও হতে পারে!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমি যে ব্যাপারটা ব্যক্তিগতভাবে মনে করি। সেটা হচ্ছে আসলে আমাদের কাছে যেকোনো ব্যাপার ঠিক ভুল সেটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে কিন্তু লাগে। অর্থাৎ আমার কাছে কোনো বিষয়ে ভুল হতে পারে আবার ঠিক হতে পারে। ঠিক একইভাবে অন্যের কাছেও সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে হয়তো বা বেশিরভাগ সময় এমন হয় যে আমার কাছে যেটা ঠিক সেটা অন্যের কাছেও ঠিক। অর্থাৎ হয়তো বা সব সময় মতের মিল হবে ব্যাপারটি খুব স্বাভাবিক। কারণ কিছু কিছু বিষয়ে আসলে সকলের কাছে একই রকম ভাবে গ্রহণযোগ্যতা পায় এবং এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু তার মানে এটা ধরে থাকা আসলে একটা ভুল বিষয় যে এটা সবসময় একই ভাবে ঘটবে।

কারণ সব সময় আমার সাথে অন্যের মতামতের যে মিল হবে এমনটা নয়। অন্যের সাথে আমার মতামতের ভিন্নতা থাকতেই পারে এবং বিভিন্ন তাকে আমরা যতোদিন না পর্যন্ত মেনে নিতে পারি না ততোদিন পর্যন্ত আসলে আমরা একটা সামাজিক বন্ধনে আবদ্ধ হতে পারি না। কারণ আমরা যেহেতু সামাজিক জীব সে ক্ষেত্রে আসলে একটা সমাজের মধ্যে সকলকে মিলে মিশে বেঁচে থাকতে হয়। তো এই বেঁচে থাকার জন্য আসলে অনেক সময় অনেক কিছুকে একটু বোঝাপড়ার মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। কারণ অনেক সময় আমার কাছে যেটা ভুল সেটা অন্যের কাছে ঠিক লাগতে পারে। আর তাই আমি যেটা বলতে চাইছি। সেটা হচ্ছে আমার কাছে যেটা ভুল সেটা যদি অন্যের কাছে ঠিক লাগে। তাহলে আসলে সেখানে সাথে সাথে বাজেভাবে রিয়েক্ট করার কোনো প্রয়োজন নেই।

এটা বলছি তার কারণ আমরা আসলে সব সময় না বুঝে বা একটু অদল বদল হলেই সাথে সাথে রিয়েক্ট করে বসি। যেটা আসলে উচিত নয়। অর্থাৎ হতে পারে যে আমার কাছে কোনো একটা বিষয় ভালো লাগছে না বা ভুল মনে হচ্ছে। কিন্তু অন্য কারো প্রেক্ষিতে যদি সেটা দেখি বা অন্য কারো দৃষ্টিভঙ্গিতে যদি সেটা দেখি তাহলে সেটা হয়তো বা তার দিক থেকে বা তার পরিস্থিতির কারণে ঠিক। অর্থাৎ ধরুন যে আমি একটা মিথ্যা কথা বললাম যেটা হয়তো অন্যরা পছন্দ করল না। কিন্তু ওই মিথ্যাটা ওই মুহূর্তে আমার জীবন বাঁচানোর জন্য খুব দরকারী ছিলো।তো খুব স্বাভাবিকভাবে মতের অমিল হতেই পারে এবং এটাকে আসলে শ্রদ্ধা করা উচিত।

ABB.gif