চ্যালেঞ্জেস!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আচ্ছা আমি না পার্সোনালি মনে করি যে লাইফে সব চ্যালেঞ্জ নেওয়া উচিত না।মানে সবকিছু সবার জন্য না। অনেক সময় আমরা একটা কাজকে চ্যালেঞ্জিং দেখেই মনে করি এটা করতেই হবে।অন্য কেউ পারছে তাই আমাকেও পারতে হবে।অন্য কেউ একটা জায়গায় পৌঁছেছে তাই আমারও সেখানে পৌঁছানো উচিত।কিন্তু আসলে জীবনটা এভাবে চলে না।সবার সামর্থ্য, পরিস্থিতি,আগ্রহ,দায়িত্ব আর জীবনের লক্ষ্য এক না।তাই অন্য কেউ যে চ্যালেঞ্জটা নিচ্ছে সেটা আমার জন্যও উপযুক্ত হবে এমন কোনো কথা নেই।আমাদের মধ্যে একটা বিষয় অনেক বেশি কাজ করে সেটা হচ্ছে অন্যের সঙ্গে নিজের তুলনা করা।কেউ অনেক পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছেছে দেখলেই মনে হয়,আমাকেও একইভাবে পরিশ্রম করতে হবে।কিন্তু আমি হয়তো অন্য কিছুতে ভালো।আমার হয়তো অন্য ধরনের কাজ করতে ভালো লাগে।

আবার কোনো একটা কাজ করার জন্য যে সময় সুযোগ বা মানসিক প্রস্তুতি দরকার সেটাও হয়তো আমার কাছে নেই।তো তাই শুধু অন্যকে দেখে নিজের জন্য একই চ্যালেঞ্জ বেছে নেওয়া আসলে সবসময় বুদ্ধিমানের কাজ না।আর আমার মনে হয় কি নিজের সীমাবদ্ধতাগুলো মেনে নেওয়াও জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়।আমরা অনেক সময় সীমাবদ্ধতা মেনে নিতে চাই না।মনে হয় যে এটা মেনে নিলে বুঝি আমি পিছিয়ে গেলাম। আসলে তা না।নিজের কোন জায়গায় ভালো বা কোন জায়গায় দুর্বল বা ধরেন কোন কাজ করতে ভালো লাগে আর কোন কাজ করতে গেলে অযথা নিজের ওপর চাপ পরে এগুলো বুঝতে পারাটাও নিজের সম্পর্কে একটা ভালো ধারণা থাকা।

আর অবশ্যই এর মানে এই না যে একটু কঠিন হলেই কোনো কাজ ছেড়ে দিতে হবে।লাইফে এমন অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আমাদের নেওয়া দরকার।কারণ চেষ্টা না করলে নিজের সামর্থ্যও বোঝা যায় না।কিন্তু চ্যালেঞ্জ নেওয়ার আগে অন্তত ভাবা দরকার এই কাজটা আমি কেনো করছি বা এটা কি সত্যিই আমার প্রয়োজন নাকি বা ধরেন শুধু অন্যদের দেখে করছি।বা এটা কি আমার জীবনের গোলের সঙ্গে যায় নাকিনএই প্রশ্নগুলো করা খুব ইইইইই জরুরি।আসলে আমাদের লাইফের গোলও আসলে সবার এক না। কারো কাছে ভালো ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ,কারো কাছে পরিবার,কারো কাছে নিজের শান্তি আবার কারো কাছে নিজের পছন্দের একটা জীবন তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ।তো তাই সবার সফলতার সংজ্ঞাও এক হতে পারে না।নিজের গোল কী, সেটা বুঝে সেই অনুযায়ী কাজ করাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

আর অনেক সময় একটা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া না।কখন কোথায় এফোর্ট দিতে হবে আর কোথায় নিজের সময় এবং এনার্জি বাঁচিয়ে রাখতে হবে সেটা বুঝতে পারাও একটা বুদ্ধিমানের কাজ।কারণ আমাদের এনার্জি,সময় আর মনোযোগ সীমাহীন না।সবকিছু একসাথে করতে গেলে শেষ পর্যন্ত হয়তো কোনো কিছুই ঠিকভাবে করা সম্ভব হবে না।তাই আমি মনে করি যে লাইফে সব চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই।কিছু চ্যালেঞ্জ আমাদের জন্য, কিছু অন্য কারো জন্য।এটা মেনে নিতে পারলে নিজের লাইফ নিয়েও অনেক বেশি ক্লিয়ার হওয়া যায়।অন্যরা কী করছে সেটা দেখে নিজের পথ ঠিক করার বদলে আমাদের নিজেদের গোল ঠিক করা উচিত।তারপর সেই গোল অনুযায়ী কোন চ্যালেঞ্জ নেওয়া দরকার আর কোনটা এড়িয়ে যাওয়া দরকার, সেটা বুঝে এগোনো উচিত।কারণ জীবনে সবকিছু অর্জন করাই উদ্দেশ্য না।সাথে নিজের জন্য কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ সেটা বুঝে সেগুলোর দিকে ঠিকভাবে এগিয়ে যাওয়াটাও অনেক বড় ব্যাপার এই আরকি।

ABB.gif