সত্যের মুখোশ!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
একটা বিষয় কি আসলে সবসময় না বাইরে থেকে দেখলে আসলে যেটাকে ঠিক মনে হয় সেটা সবসময় সত্যি হয় না।অনেক সময় কোনো ঘটনা,মানুষ বা পরিস্থিতিকে দূর থেকে দেখে আমাদের মনে হয় আমরা সবকিছু বুঝে গেছি।কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় যে আসল বিষয়টা হয়তো সম্পূর্ণ আলাদা। এই কারণেই আমার মনে হয় কি কোনো কিছু দেখেই সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক না আসলে একটু বিবেচনা করা অনেক বেশিইইইইই ইম্পর্ট্যান্ট।আমরা অনেক সময় মানুষের আচরণ দেখেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলি।মানে কেউ খুব চুপচাপ থাকলে মনে হয় সে হয়তো অহংকারী।বা কেউ বেশি কথা বললে মনে হয় সে হয়তো খুব ভালো মিশুক মানুষ আবার কেউ কোনো একটা ঘটনায় ভুল করলে আমরা ধরে নিই মানুষটা খারাপ।কিন্তু আসলে একটা মানুষের পুরো চরিত্র একটা আচরণ দিয়ে বোঝা সম্ভব না।আর তার পেছনে কী কারণ আছে বা সে কী পরিস্থিতির মধ্যে আছে সেটা জানাও কিন্তু খুব দরকার।আর একইভাবে কোনো একটা ঘটনা বাইরে থেকে খুব সহজ মনে হতে পারে।মানে মনে হতে পারে যে এখানে একজন পরিষ্কারভাবে ভুল করেছে আর অন্যজন ঠিক করেছে।কিন্তু ঘটনা সম্পর্কে পুরোটা না জেনে এমন সিদ্ধান্ত নেওয়া অনেক সময় ভুল হতে পারে।কারণ আমরা সাধারণত যেটুকু দেখি সেটুকুই সত্য ধরে নিই।
অথচ সেই ঘটনার পেছনে এমন অনেক বিষয় থাকতে পারে যেগুলো আমাদের চোখের সামনে ছিলো না।আর আমার কাছে বিবেচনা করার বিষয়টা এখানেই গুরুত্বপূর্ণ।কোনো কিছু দেখার পর একটু থেমে ভাবা দরকার।আমি যা দেখছি সেটাই কি পুরো সত্যি নাকি এর পেছনে আরো কিছু আছে।বা আমি কি ঘটনাটার দুইটা দিকই জানি নাকি শুধু একটা দিক দেখে সিদ্ধান্ত নিচ্ছি এই প্রশ্নগুলো নিজের কাছে করা দরকার।অনেক সময় মানুষকে নিয়েও আমাদের ভুল ধারণা হয়।কারো জীবনের একটা খারাপ সময় দেখে আমরা তার পুরো জীবনকে বিচার করে ফেলি।অথচ হয়তো সেই মানুষটা অনেক ভালো কাজও করেছে,অনেক দায়িত্ব পালন করেছে,শুধু একটা সময়ের কারণে সেটা আমাদের চোখে পরেনি।আবার বাইরে থেকে খুব ভালো মনে হওয়া মানুষও সবসময় ভেতর থেকে তেমন নাও হতে পারে।তাই শুধু বাহ্যিক আচরণ দিয়ে মানুষকে পুরোপুরি বোঝা যায় না।সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও বিষয়টা একই।সেখানে আমরা মানুষের জীবনের সুন্দর অংশগুলোই বেশি দেখি।ছবি দেখে মনে হয় সবাই খুব ভালো আছে, সবাই খুব সুখী।কিন্তু বাস্তব জীবনে হয়তো সেই মানুষটারও অনেক সমস্যা আছে।আবার কেউ নিজের কষ্ট প্রকাশ করে না বলেই যে তার কোনো কষ্ট নেই এমনটাও না।
আর এই কারণে কোনো কিছু দেখেই দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নেওয়া দরকার।কারণ প্রথম দেখায় পাওয়া ধারণা সবসময় সঠিক হয় না।সময়,পরিস্থিতি আর মানুষের কথাগুলো বুঝতে পারলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যায়।আমার মনে হয় বিবেচনা করার অভ্যাস আমাদের অনেক ভুল বোঝাবুঝি থেকে বাঁচাতে পারে।এতে আমরা শুধু অন্যদেরকেই ভালোভাবে বুঝতে পারি না নিজেদের সিদ্ধান্তগুলোকেও আরো ভালোভাবে নিতে পারি।সবকিছু চোখে যেমন দেখা যায় যে বাস্তবতা সবসময় তেমন হয় না।তো তাই দেখার পাশাপাশি বোঝার চেষ্টা করাটাও জরুরি।কারণ সত্যি জানার জন্য শুধু চোখ খোলা থাকলেই হয় না,চিন্তা করার ক্ষমতাটাও খোলা রাখতে হয়।

