প্রতিশোধের অদল বদল!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আচ্ছা আমার মনে হয় যে মানুষ একটা পর্যায়ে গিয়ে একেবারে অনিবার্যভাবে ধ্বংস হয়ে যায়। যখন সে প্রতিশোধের নেশায় আসলে পরে যায়। কারণ আমাদের প্রত্যেকদিনকার জীবনে আসলে অনেক কিছু ঘটে যায়। আমাদের সাথে অনেক কিছুই হয়তো সবকিছু আসলে সেভাবে ধরে রাখা যায় না বা সেভাবে আসলে ধরে রাখা টাও ঠিক নয়। কারণ আমরা যখন আসলে আমাদের লাইফে একেবারে সবকিছু ধরে রাখতে চাই। তখন যেনো আমরা আমাদের যে মূল্যবান জিনিসগুলো সেগুলো হারিয়ে ফেলি এবং আমরা আমাদের মূল্যবান সময় গুলো ওই প্রতিশোধ এর পিছনে দিয়ে ফেলি। যেটা কখনো ই উচিত নয়। কারণ আসলে প্রতিশোধ খুব ঠুঙ্ক একটা ব্যাপার।
কিন্তু এই সামান্য ব্যাপারটাই আমরা যখন আমাদের জীবনের একমাত্র গোল বানিয়ে ফেলি বা একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলি। তখন আসলে মূল সমস্যাটি হয়। কারণ এটা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি যে কিছু মানুষ একেবারে ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র এই যে প্রতিশোধ নেওয়া এবং আসলে প্রতিশোধের নেশায় পরে। কারণ ধরুন আমি আপনার হয়ে প্রতিশোধ নিলাম আমি আপনাকে নিয়ে কোনো প্রতিশোধ নিলাম এবং আপনি তার বিপরীতে আবার প্রতিশোধ নিলেন। তো এটা আসলে কখনো আসলে বন্ধ হয় না। কারণ এই জেতা জেতির খেলাতে কেউই হারতে চায় না। তো এখন কেউ যখন হাঁটতে চায় না অর্থাৎ প্রত্যেকটা খেলাতে কিন্তু হার এবং জিত রয়েছে। তো আপনারা যখন কেউ হারতে চাইবেন না তখন কিন্তু সেই খেলা একেবারে চলমান থাকবে।
তো এখানে বিষয়টাও ঠিক এমন। অর্থাৎ আমি যেটা দেখেছি যে আসলে প্রতিশোধ সব সময় উনি আমার একটা প্রবণতা যদি থেকেই যায় এবং এটার অদল বদল যদি চলতেই থাকে। অর্থাৎ অদল বদল মানে ওটাই যেটা বললাম যে আমিও প্রতিশোধ নিলাম আবার তার বিপরীতে আপনিও প্রতিশোধ নিলেন। তখন আসলে জীবন কখনোই সুন্দরভাবে চলতে পারে না। তো আমার কাছে মনে হয় যে কিছু কিছু বিষয় আসলে ধরে নেওয়া উচিত। কারণ আসলে সবকিছু নিয়ে ধরে বসে থাকলে জীবন চালানো খুব কঠিন একটা ব্যাপার আর আমি মনে করি জীবনে আসলে সবকিছু ধরে রেখে কখনো জীবনে সুখী হওয়া যায় না। কিছু কিছু ব্যাপারকে একটু নজর আন্দাজ করলেই জীবনের সুখী হওয়া যায়।

