কতোক্ষণ?
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আসলে একটা বিষয় কি একজন মানুষকে ততোক্ষণই সম্মানের জায়গায় রাখা উচিত যতোক্ষণ সে সেই সম্মান পাওয়ার যোগ্যতা ধরে রাখে।কারণ কাউকে সম্মান দেওয়া অবশ্যই ভালো একটা বিষয়।কিন্তু সেই সম্মানের অপব্যবহার করার সুযোগ দেওয়া মোটেও ঠিক না।আসলে আমাদের মধ্যে অনেকেই আছে যারা অন্যকে সম্মান দিতে জানে আর ভালো ব্যবহার করতে জানেন আর সম্পর্কের জায়গা থেকে অনেক কিছু মেনে নিতেও পারেন।কিন্তু কিছু কিছু মানুষ এই ভালো দিকগুলোকে ভালোভাবে গ্রহণ করার পরিবর্তে দুর্বলতা হিসেবে ধরে নেয় আর তখনই সমস্যাটা তৈরি হয়।আসলে কিছু মানুষ আছে যাদের সাথে যত ভালো ব্যবহারই করা হোক না কেনো ওরা সেটার মূল্য দিতে জানে না বরং কেউ ওদের সম্মান দিলে তারা মনে করে যে মানুষটা হয়তো সবকিছু মেনে নিবে।তো তাই ধীরে ধীরে নিজের সীমা ছাড়িয়ে যেতে থাকে।আসলে একসময় এমন পরিস্থিতি তৈরি করে যে ওদের সাথে ভালো ব্যবহার করাটাই কঠিন হয়ে যায়।অথচ শুরুতে হয়তো তাদের অনেক গুরুত্ব দেওয়া হয়েছিলো ওদের কথার মূল্য দেওয়া হয়েছিল আর সম্পর্কটা সুন্দর রাখার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিলো।
আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যখন দেখি যে কেউ একজনের ভালো ব্যবহারকে তার দুর্বলতা ভেবে বসে।একজন মানুষ চুপ থাকছে মানেই যে সে কিছু বুঝতে পারছে না এমন তো না।মানে কেউ কোনো বিষয়ে প্রতিবাদ করছে না মানেই এই নয় যে তার প্রতিবাদ করার ক্ষমতা নেই।আর অনেক সময় মানুষ সম্পর্কের কথা ভেবে পরিস্থিতি খারাপ না করার জন্য কিংবা নিজের মানসিক শান্তির কথা চিন্তা করে অনেক কিছু এড়িয়ে যায়।কিন্তু কিছু মানুষ এই বিষয়গুলো বোঝার চেষ্টা করে না তারা বরং আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে।আর আমার মনে হয় কি এখানেই আমাদের একটা সীমা তৈরি করা দরকার।মানে কাউকে সম্মান দেওয়া আর কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া এক বিষয় না।
আসলে একজন মানুষকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে।কিন্তু সেই মানুষটি যদি বারবার অসম্মানজনক আচরণ করে।তাহলে তাকে আগের মতো গুরুত্ব দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।কারণ সম্মান কখনো একতরফা হতে পারে না।মানে একজন মানুষ যদি অন্যের সম্মানের মূল্য দিতে না জানে।তাহলে তার কাছ থেকে একই ধরনের আচরণ আশা করাটাও কঠিন।আর কিছু মানুষের স্বভাব এমন হয়ে যায় যে তাদের বারবার বুঝিয়েও খুব একটা লাভ হয় না।মানে একই ভুল বারবার করে আর একইভাবে অন্যের ভালো ব্যবহারের সুযোগ নেয়।এমন মানুষের জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করার কোনো মানে নেই।কিন্তু কাউকে অসম্মান করে জবাব দেওয়ারও প্রয়োজন নেই বরং নিজের অবস্থান বুঝিয়ে দিয়ে প্রয়োজন অনুযায়ী দূরত্ব তৈরি করাই ভালো।