Shadows of Nineteen Years — Part 03 | ১৯ বছরের ছায়া — পর্ব ৩
উনিশ বছরের ছায়া — পর্ব ৩
যে জবা এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফলের জন্য চট্টগ্রাম মেয়রের কাছ থেকে পুরস্কার পেয়েছিল, তার পক্ষে এইচএসসি পরীক্ষায় একটি বিষয়ে ফেল করা কীভাবে সম্ভব?! তাও আবার জবার পছন্দের বিষয় পদার্থবিজ্ঞানে!
এদিকে জবার মা-বাবা তার নিষেধ সত্ত্বেও সীতাকুন্ডে তার বিয়ে ঠিক করলেন। বিয়ের প্রস্তাব এনেছিলেন তার বড়ো মাসির মেয়ের জামাই। ছেলে স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত, আর তাদের পরিবারও নাকি বণিক সমাজে বেশ সুপরিচিত। ছেলের বেশ টাকা-পয়সা আছে, দেখতেও সুদর্শন। তবে এই লোকটির বয়সও ছত্রিশ-সাঁইত্রিশের কাছাকাছি হবে। যেকোন কারণই হোক, বেশ কয়েকজন সম্ভাব্য কনের পরিবার এই লোকটির পরিবারের কাছ থেকে আসা বিয়ের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছিল।
জবার পরিবারের উপাধিও বণিক, তাদের চৌদ্দ পুরুষ স্বর্ণের ব্যবসার সঙ্গে জড়িত। তাই জবার বাবা-মাও খুশিমনে বিয়েতে রাজি হয়েছিলেন।যদিও চিরুনি তল্লাশি করে ছেলের খোঁজখবর নেওয়া হয়েছিল। সবাই একবাক্যে বলেছে, ছেলে শান্ত, ভদ্র ও ভালো চরিত্রের।
তাই হঠাৎই একদিন জবা তার মায়ের কাছে শুনলো যে আগামীকাল তার আশীর্বাদের অনুষ্ঠান। ছেলেপক্ষ আর দেরি করতে রাজি নয়। এক সপ্তাহের মধ্যেই জবার বিয়ে।
জবা তখন সবেমাত্র হিমেলের সাথে দেখা করে এবং কলেজ থেকে পরীক্ষার ফর্ম পূরন করে বাসায় ফিরেছিল।
জবা দেখতে মোটেই সুন্দরী নয়। উজ্জ্বল শ্যামবর্ণ , হালকা চুল , মাঝারি উচ্চতা আর রোগা-পাতলা শরীর। তাকে ছেলেপক্ষ পছন্দ করলো কিভাবে, সেটাই জবার মাথায় ঢুকছে না। তবে সততার জন্য জবার বাবার বণিক সমাজে বেশ নামডাক ছিল। এমন অবস্থা যে, তার মেয়েকে কেউ বিয়ে করতে পারলে নিজেকে ধন্য মনে করবে।
যাই হোক, আত্মীয়স্বজনরা এসে পৌঁছালেন এবং বাজার-সদাইয়ের কাজটিও শেষ হলো।
জবা কি করবে বুঝে উঠতে না পেরে টয়লেটে গিয়ে হিমেলকে ফোন করে সব জানালো।
তখন দুপুর, সবেমাত্র জবা আর হিমেল ফয়েজ লেকে দেখা করে যে যার বাসায় ফিরেছিল।
জবার ফোন পাওয়ামাত্র হিমেল আবার হালিশহর থেকে মূল শহরে চলে এল জবার সঙ্গে দেখা করতে। জবাও তার মাকে পার্লারে যাওয়ার কথা বলে নিউমার্কেটের উদ্দেশ্যে রওনা হলো।
হিমেল জবার কাছ থেকে সবকিছু শুনে একদম চুপ হয়ে গেল। জবারও একই অবস্থা। কি করবে এখন তারা?
দুইজনের ধর্ম ভিন্ন - এটাই ছিল প্রধান সমস্যা।
হিন্দু বণিক সমাজে জবার বাবার পরিচিতি আর মুসলিম ধনী সমাজে হিমেলের বাবার পরিচিতিও তাদের বিয়ের ক্ষেত্রে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
ওয়েটার চিকেন ফ্রাই দিয়ে গেলে হিমেল চুপচাপ জবাকে খাওয়াতে লাগল।
তাদের সম্পর্কের একেবারে শুরু থেকেই এটা হিমেলের একটা অভ্যাস ছিল—সে জবাকে না খাইয়ে এক লোকমাও খেত না, যদিও জবা নিজে হিমেলকে কখনো খাইয়ে দিত না।
জবা আর হিমেল সিদ্ধান্ত নিল, জবার আশীর্বাদের দুই দিন পরই হিমেল জবাকে তার কাছে নিয়ে আসবে।
জবা বাসায় ফিরে এল এবং যথারীতি পরদিন ছেলেপক্ষ এসে স্বর্ণের নেকলেস দিয়ে জবাকে আশীর্বাদ করল।
সেদিন ছিল মঙ্গলবার। বুধ ও বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার ছেলেকে আশীর্বাদ করতে সবাই সীতাকুন্ডে যাবে বলে ঠিক হলো।
শুক্রবার খুব ভোরে, চারপাশ যখন অন্ধকারে আচ্ছন্ন, তখন হিমেল এসে জবাকে নিয়ে চলে গেল সেই হুজুরের বাসায়, যার বাসায় এর আগেও তিনবার হিমেল তাকে নিয়ে গিয়েছিল।
মসজিদের পাশেই একটা দোতলা বিল্ডিংয়ে হুজুর তাঁর পরিবার নিয়ে থাকতেন। তাঁদের একটা ঘর খালি পড়ে থাকতো। সেই ঘরেই থাকার জন্য হিমেল জবাকে নিয়ে উঠল এবং দুপুরে হুজুর তাঁদের বিয়ে পড়িয়ে দিলেন।
হিমেল জবাকে সেখানে রেখে কিছুক্ষনের জন্য বাড়ির বাইরে গিয়েছিল।
কিছুক্ষন পরেই জবা হিমেলকে ফোন করে বলল, সে তার মায়ের কাছে চলে যাচ্ছে। হিমেল যেন হুজুরের বাসায় আসে।
হিমেল সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে হুজুরের বাসায় ছুটে এল এবং জবাকে আটকানোর চেষ্টা করল।
জবা তখন অনেক কান্নাকাটি করতে লাগল। সে তার মা -বাবার কাছে ফিরে যেতে চায় ।
কিন্তু হিমেল হুজুরকে ঘরে ডেকে এনে তাঁর কাছ থেকে পানিপড়া নিয়ে জবাকে খাওয়াল।এরপর তাকে বোঝাতে লাগল যে এখন যদি জবা ফিরে যায়, তাহলে সমাজ তাকে আর আগের মতো মেনে নেবে না। তাকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা সহ্য করতে হবে, আর হিমেলেরও মানসম্মান থাকবে না।
অনেক বুঝিয়ে, আদর করে তারপর হিমেল জবাকে হুজুরের স্ত্রী ও ছেলেমেয়েদের ঘরে রেখে চলে গেল।
হুজুরের বড়ো মেয়ে জবার সমবয়সী। তার একমাস আগেই বিয়ে হয়েছে। হুজুরের ছোট মেয়ে এইবছর এসএসসি পরীক্ষা দিবে। আর ছেলে দুটির বয়স চার-পাঁচ বছরের মতো হবে।
হুজুরের বাসায় জবা মোট তিনদিন ছিল। সেই সময় সারাক্ষণই হুজুরের ছোট ছেলে দুটো জবার পিছু পিছু ঘুরত।
দুপুরে ও রাতে ছোট ছেলে দুটো জবার সঙ্গেই ঘুমাত। কিন্তু যেই না হিমেলকে ঘরে আসতে দেখত, অমনি ছুটে পালিয়ে যেত।
পরে বাচ্চা দুটো জবার কাছে এসে অভিযোগ করত, "হিমেল আঙ্কেল তো আর একা ঘুমাতে ভয় পান না, তাহলে কেন তিনি প্রীতি আন্টির সঙ্গে ঘুমাতে আসেন?"
হিমেল জবাকে প্রীতি নামেই ডাকে।
সেটা পরিচয়ের প্রথম দিকের কথা। হিমেল জবাকে ফোন করেছিল, আর সেদিন জবাদের বাসায় উপস্থিত ছিল তার বান্ধবী টিয়া। সেদিন টিয়াই প্রথম হিমেলকে বলেছিল যে জবার নাম প্রীতি।
পরে সম্পর্ক তৈরি হওয়ার পর জবা হিমেলকে তার আসল নাম বলেছিল। কিন্তু ততদিনে হিমেল জবাকে প্রীতি নামে ডাকতেই অভ্যস্ত হয়ে গিয়েছিল। তাই আর জবা নামে তাকে ডাকত না।
সে যাই হোক, সেদিন রাতে হুজুরের বাসায় জবার বাসররাত হয়েছিল। হিমেল তাকে একটি আংটি, একটি নাকফুল এবং হলুদ-কমলা রঙের গোলাপ উপহার দিয়েছিল।
দুজন একান্তে কিছুসময় কাটানোর পর জবা তার মা-বাবার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। হিমেল তাকে জড়িয়ে ধরে সারারাত
শুয়ে ছিল।
জবা শুক্রবার সকালে হুজুরের বাসায় গিয়েছিল, শনিবার বাদ দিয়ে রবিবার সকালে জবা হিমেলকে কিছু না জানিয়েই হুজুরের মেয়ের কাছ থেকে বোরকা ধার নিয়ে কলেজে যায়। কারন, এইচএসএসি পরীক্ষায় যে বিষয়ে সে খারাপ করেছিল, সেই পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য কিছু কাগজপত্র কলেজে জমা দেওয়ার দরকার ছিল।
চলবে.....
Shadows of nineteen years — Part 03
How is it possible for Joba—who won an award from the Chattogram Mayor for her great S.S.C. results—to fail a subject in the H.S.C. exam?! Even more surprisingly, in physics, which happens to be Joba's favorite subject. Meanwhile, despite her objections, Joba's parents finalized her marriage in Sitakunda.
The marriage proposal was brought by her eldest maternal aunt's son-in-law; the groom is involved in the gold business, and their family is reportedly quite well-known in the merchant community.
The man is quite wealthy and good-looking. However, he is also around thirty-six or thirty-seven years old.
For one reason or another, the families of several prospective brides had repeatedly rejected marriage proposals from this man’s family.
Joba's family surname is also Bonik, and their ancestors have been involved in the gold business for fourteen generations, which is why Joba's parents happily agreed to the marriage.
Although a thorough background check was conducted on the groom...
Everyone unanimously agreed that the groom is calm, polite, and a man of good character.
So, suddenly one day, Joba heard from her mother that her blessing ceremony was the next day; the groom's side was not willing to delay, and Joba's wedding was within a week.
Joba had just met Himel and returned home from college after filling out exam forms.
Joba is not beautiful at all; she has a bright dark complexion, thin hair, medium height, and a slim body.
Joba cannot fathom how the groom's side approved of her. However, due to his integrity, Joba's father enjoys a great reputation among the merchant society, to the extent that anyone would consider themselves fortunate to marry his daughter.
Be that as it may, the relatives arrived, and the marketing was taken care of.
Unable to figure out what to do. Joba went to the toilet and called Himel to tell him everything.
It was midday; Joba and Himel had just returned to their respective homes after visiting Foy's Lake.
As soon as Himel received Joba's call, he came from Halishahar to the main city again to meet her; meanwhile, Joba also left for New Market, telling her mother she was going to a beauty parlour.
Hearing everything from Joba, Himel became completely silent, and Joba was in the same state; what will she do now?
Their religions are different, and that is the main problem.
Joba's father's reputation in the Hindu merchant community and Himel's father's reputation in the wealthy Muslim community also posed another major obstacle to their marriage.
Once the waiter served the fried chicken, Himel silently began feeding Joba.
It was a habit of Himel's from the very start of their relationship—he never ate a bite without first feeding Joba, though Joba herself never fed him.
Joba and Himel decided that Himel would bring Joba to his place just two days after her engagement ceremony.
Joba returned home, and as usual, the groom's family came the next day and blessed her with a gold necklace for the engagement.
That day was Tuesday. Excluding Wednesday and Thursday, it was decided that everyone would go to Sitakunda on Friday to bless the groom.
Early Friday morning, while it was still dark all around, Himel came and took Joba to the house of that Islamic scholar, where he had already taken her three times before.
The Islamic scholar lived with his family in a two-story building next to the mosque.
One of their rooms remained empty; Himel brought Joba to live in that very room, and the Islamic scholar performed their wedding ceremony that noon.
Leaving Joba there, Himel went outside the house for a little while.
Shortly after that, Joba called Himel and said she was leaving for her mother's house and asked Himel to come to the Islamic scholar's house.
Himel immediately rushed to the Islamic scholar’s house with his bicycle and stopped Joba.
Joba cried a lot at that moment and wanted to go back to her parents.
But Himel brings an Islamic scholar to the house, feeds Joba the holy water obtained from him, and keeps trying to convince her that if she returns now, society will no longer accept her as before; she will have to endure various humiliations, and Himel's reputation will also be ruined.
After comforting and persuading Joba, Himel leaves her in the room with the Islamic scholar’s wife and children.
The Islamic scholar’s eldest daughter is the same age as Joba, and she got married a month ago.
The Islamic scholar's youngest daughter will sit for the SSC examination this year, and his two sons are around four or five years old.
She stayed at the Islamic scholar's house for a total of three days, and during that entire time, his two younger sons kept following Joba around.
At noon and at night, the two little boys used to sleep with Joba, but the moment they saw Himel coming into the room, they ran away.
The two children would later come to Joba and complain, "Uncle Himel is no longer afraid of sleeping alone, so why does he come to sleep with Aunty Prity?
Himel calls Joba by the name of Prity.
That was during the early days of their acquaintance; Himel phoned Joba, and
Tiya was present at Joba's house that day. That day, it was Tiya who first told Himel that Joba's name was Prity.
Later, once a relationship was established, Joba revealed her real name to Himel. However, by that time, Himel had grown so accustomed to calling her Prity that he no longer called her by her actual name, Joba.
Anyway, that night Joba's wedding night took place at the Islamic scholar's house, where Himel gifted her a ring, a nose pin, and a yellow-orange rose.
After the two spent some private time together, Joba cried herself to sleep, weeping for her parents, while Himel held her close all night long.
Joba went to the Islamic scholar's house on Friday morning. Then, skipping Saturday, she borrowed a burqa from the scholar's daughter on Sunday morning and went to her college without telling Himel, because she needed to submit some documents to retake the HSC exam for the subject she had failed.
To be continued...
Note: This is my original work, originally written by me in Bengali. I used AI translation tools to translate it into English to reach global readers.
Previous Chapters:
[Shadows of Nineteen Years — Part 01]
https://steemit.com/writing/@ronti222/shadows-of-nineteen-years-part-01
[Shadows of Nineteen Years — Part 02]
https://steemit.com/writing/@ronti222/shadows-of-nineteen-years-part-02