সৌজন্যমূলক পরিচিতি ও আমার বাংলা ব্লগে নতুন পথচলার আরম্ভ | Greeting & Introduction
আসসালামু আলাইকুম ও আদাব,
‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির শ্রদ্ধেয় অ্যাডমিন, মডারেটরবৃন্দ এবং অন্যান্য সকল সদস্যদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন।
বেশ কিছুদিন আগে আমি এই সুন্দর বাংলা কমিউনিটিতে একজন নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছিলাম। যদিও শারিরীক অসুস্থতার কারনে আমি একজন নিয়মিত লেখক হিসেবে স্টিমিটে আত্মপ্রকাশ করে উঠতে পারিনি। স্টিমিট প্ল্যাটফর্মে আমার ইউজারনেম @ronti222। ছোটবেলা থেকেই বিজ্ঞান, গল্প, উপন্যাস এবং সৃজনশীল লেখালেখির প্রতি আমার একনিষ্ঠ ভালোবাসা রয়েছে। মাতৃভাষা বাংলায় নিজের অনুভূতি ও অভিজ্ঞতাগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থেকেই মূলত এই সুশৃঙ্খল ও প্রাণবন্ত বাংলা ব্লগ কমিউনিটিতে যোগ দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
আমি বর্তমানে একটি আত্মজীবনীমূলক ধারাবাহিক উপন্যাস লিখছি, যার নাম ‘উনিশ বছরের ছায়া’ (Shadows of Nineteen Years)। এর আগে স্টিমিটে আমার ব্যক্তিগত প্রোফাইলে উপন্যাসটির প্রথম দুটি পর্ব প্রকাশ করেছিলাম। তবে এখন থেকে আমি আমার এই উপন্যাসের পরবর্তী পর্বগুলো (৩য় পর্ব থেকে) নিয়মিত এই কমিউনিটিতে প্রকাশ করার চেষ্টা করবো । যেহেতু বাংলা আমার মাতৃভাষা, তাই মূল বাংলা লেখার পাশাপাশি আন্তর্জাতিক পাঠকদের পড়ার সুবিধার্থে ইংরেজি অনুবাদও যুক্ত রাখার পরিকল্পনা করেছি, যাতে দেশ-বিদেশের সব পাঠকই উপন্যাসটি পড়তে পারেন।
আমি একজন নতুন সদস্য হিসেবে কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে সুন্দর ও মানসম্মত লেখা উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তবুও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমার ভুলক্রটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একজন আনাড়ি হিসেবে কমিউনিটিতে পথচলার শুরুতে আপনাদের সবার দোয়া, আন্তরিক ভালোবাসা এবং গঠনমূলক পরামর্শ একান্তভাবে কামনা করছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।
শুভেচ্ছান্তে,