আর্টঃ আল্পনার সহজ ডিজাইন।

in আমার বাংলা ব্লগ • 4 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , শরৎকাল ,১০ই অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ। আজ একটি সিম্পল আল্পনার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো।

a11.jpg

a12.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি সিম্পল মেহেদি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটি সহজ আল্পনার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। আমার এই ধরনের সিম্পল আল্পনার ডিজাইন বেশ পছন্দ।তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশাকরি আপনাদের পছন্দ হবে।আল্পনার ডিজাইনটি আকঁতে আমি ব্যবহার করেছি পেন্সিল ,লাল ও সবুজ রং এর সাইন পেন এবং সাদা কাগজ। তাহলে বন্ধুরা চলুন দেখে নেয়া যাক ডিজাইনটি অঙ্কনের ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

a13.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।লাল ও সবুজ সাইন পেন

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

a1.jpg

প্রথমে পেন্সিল এর সাহায্যে কাগজের এক কোনে অর্ধবৃত্ত এঁকে নিয়েছি। অর্ধবৃত্তের সাথে কিছু পাপড়ি এঁকে নিয়েছি।

ধাপ-২

a2.jpg

a3.jpg

এবার কিছু পাতা ও ডাল এঁকে সম্পূর্ণ অল্পনার ডিজাইন্টি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।

ধাপ-৩

a4.jpg

লাল রং এর সাইন পেন দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি।

ধাপ-৪

a5.jpg

a6.jpg

এবার সবুজ রং এর সাইন পেন দিয়ে ডালগুলো এঁকে নিয়েছি।

ধাপ-৫

a8.jpg

সবশেষ নিজের স্টিমিট আইডি সিগনেচার করে সিম্পল আল্পনার ডিজাইনটি শেষ করেছি।

উপস্থাপন

a10.jpg

a11.jpg

a12.jpg

আশাকরি ,আজকের সিম্পল আল্পনার ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১০ অক্টোবর, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png